চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত নাফিসকে নিয়ে উপদেষ্টা আসিফের আবেগঘন স্ট্যাটাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 20, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নাফিসের স্মরণে রিকশাচালকের আবেগঘন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট। রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে নিহত হয় নাফিস নামে এক শিক্ষার্থী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক স্ট্যাটাসে নাফিসকে স্মরণ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে তিনি ওই পোস্ট দিয়েছেন।

স্ট্যাটাসে তিনটি ছবি শেয়ার করেন উপদেষ্টা আসিফ। তাতে দেখা যায়, গুলিবিদ্ধ নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো নাফিস রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। কিছু পুলিশ এ দৃশ্য দেখছিলেন। পাশে একটি বাঁশের টুকরি রাখা।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘নাফিস সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।’

ফেসবুকে স্টাটাসে আসিফ মাহমুদ আরও লিখেন, ‘টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে-নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ। নাফিসদের এই আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিসের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছে বুকে তা বাস্তবায়ন হবেই।’

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

অনলাইনে জরুরি সভা ডাকলেন নাজমুল হাসান, আসছে পদত্যাগের ঘোষণা

Next Post

এইচএসসির বাকি পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে, দুই সপ্তাহ পিছিয়ে সময়সূচি

Next Post
চার তরুণী মোবাইল ফোনে মজা করছে, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসির বাকি পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে, দুই সপ্তাহ পিছিয়ে সময়সূচি

সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রতিনিধিরা ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘অসঙ্গতি’ তুলে ধরলেন আকবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT