চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোল প্লাজা ভাঙচুর ও কর্মস্থলে অনুপস্থিতে শাস্তি পেল পুলিশ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 04, জুলাই 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা বক্তৃতা দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজা ভাঙচুর এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে সাজা দিয়েছে সরকার।

তার নাম মশিয়ার রহমান। সর্বশেষ তিনি মিরসরাই সার্কেলের এএসপি ছিলেন।

২০১৮ সালে সেতুর টোল প্লাজা ভাংচুরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। তবে সেখানে প্রায় এক বছর কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। পৃথক দুটি ঘটনায় পুলিশের এই কর্মকর্তাকে পাঁচ বছর ও দুই বছর করে ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ’ শাস্তি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৮ সালের ৩ আগস্ট অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিয়ে কর্ণফুলী শাহ আমানত সেতুতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিদের মারধর করেন। টোল প্লাজার বক্সের গ্লাস ভাঙচুর করেন। টোল ছাড়া নিজেই বেশকিছু গাড়ি ছেড়ে দেওয়ার সুযোগ করে দেন। যা সেখানে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

এই ঘটনায় মশিয়ার রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হলে তাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। পরে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ এনে দুই বছরের জন্য ‘নিম্নতম গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়।

দণ্ডকালে জন্য তিনি কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এছাড়া পৃখক আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এএসপি মশিয়ার রহমান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর থেকে পরের বছরের ২৫ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ১১ মাস কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় পলায়নের অভিযোগ এনে বিভাগীয় মামলা করা হয়। যার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আগামী পাঁচ বছরের জন্য তাকে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’ লঘুদণ্ড প্রদান করা হলো।

তিনি ভবিষ্যতে ওই পাঁচ বছরের কোনো বকেয়া প্রাপ্য হবেন না এবং ওই মেয়াদে বেতন বৃদ্ধির জন্য গণনা করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Tags: কর্মস্থলে অনুপস্থিতস্বরাষ্ট্রমন্ত্রণালয়
Previous Post

ব্রুজনের কিংস অধ্যায়ের সমাপ্তি

Next Post

বাবা’র পায়ের ধুলা নিতে গিয়ে প্রাণ হারাল শতাধিক ভক্ত

Next Post
বাংলাদেশের বিভিন্ন সংবাদ ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা'র পায়ের ধুলা নিতে গিয়ে প্রাণ হারাল শতাধিক ভক্ত

ফুটবল তারকা এমবাপে রিয়াল মাদ্রিদের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের পরিচয়পর্বের দিনক্ষণ জানাল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT