চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্তি মিললেই গাছের চারা ও শুভেচ্ছা কার্ড দিচ্ছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 19, জুলাই 2023
in কুড়িগ্রাম, জনপদ
A A
পুলিশের হাতে জামিন পেয়ে গাছের চারা ও শুভেচ্ছা কার্ড গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক চোরাচালানসহ ছোটখাটো বিভিন্ন অপরাধে কারাবন্দীরা জামিনে মুক্ত হলেই কারা ফটকে তাদের হাতে পুলিশ সদস্যরা তুলে দিচ্ছেন একটি করে গাছের চারা। চলতি বছরের জুলাই মাসব্যাপী ব্যতিক্রমী এ কাজটি করে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলামের এই উদ্যোগে সামাজিক এ কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুপার জানান, অপরাধীরা যাতে মাদক ছেড়ে, অপরাধ ছেড়ে ইতিবাচক ও উন্নয়নমুখী জীবনের দিকে এগিয়ে যায় সেজন্যই আমরা তাদের সহায়তা করছি। প্রকৃতির স্পর্শে মানুষ কম অপরাধ প্রবণ হয়। গাছ ও প্রকৃতি মানুষকে নিউরো-ব্যালেন্সড বিইং হিসাবে রুপান্তর করে, সেজন্য মানুষ কম অপরাধ করে।

কারা ফটকে জামিনে মুক্তদের হাতে গাছের চারার সঙ্গে ইতিবাচক জীবনে ফেরার নোট দিয়ে প্রতিটি চারার সঙ্গে একটি শুভেচ্ছা কার্ডও দেওয়া হয়।

গত সোমবার (১৮ জুলাই) কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হোন ১৪ জন। তাদের প্রত্যেককেই দেওয়া হয় বনজ বা ফলজ গাছের চারা। জুলাই মাস জুড়ে প্রতিদিন কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তদের দেওয়া হবে এইসব গাছের চারা।

এদিন চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী, জেলার আবু ছায়েম।

জামিনে মুক্ত মোয়াজ্জেম বলেন, এরকম তো কোনদিন শুনিনি। জেল থাকি ব্যারাইলে মানুষ গাছ দেয়। খুব ভালো নাগিল।

জব্বার নামে একজন বলেন, আর কোনদিন মাদকের সঙ্গে যুক্ত হব না। গাছ লাগাব, সুন্দর জীবন-যাপন করব।

বৃক্ষের ন্যায় শুরু হোক নতুন জীবন- এই বোধোদয় ও ধারণা নিয়ে জামিনে মুক্তরা বাড়ি ফিরতে পারেন সেই আশা ব্যক্ত করেন পুলিশ সুপার।

ইতিবাচক উন্নয়নমুখী জীবনের জন্য জুলাই মাস জুড়ে প্রতিদিন জামিনে মুক্তদের মাঝে চারা বিতরণের জেলা পুলিশের এই কার্যক্রমে সার্বিক সহায়তা করছেন কুড়িগ্রাম জেলা প্রসাশন ও জেলা কারাগার কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম জেলা পুলিশের ‘সবুজ করি কুড়িগ্রাম’ মাসব্যাপী কার্যক্রমের প্রথম পর্যায়ে ১০ সহস্রাধিক গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন অভিযানের অংশ হিসাবে এই অভিনব ও নতুন ধারণার উদ্যোগ গ্রহণ করা হয়।

Previous Post

শিশুশ্রমিক বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে কমেছে শিশুশ্রম

Next Post

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ক্যান্ডিতে এশিয়া কাপের ম্যাচে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT