চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিকল্পনা

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
9:38 পূর্বাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির লোগো, ডায়াবেটিস সচেতনতায় গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিম-এর অমর বাণী ‘আমাদেরকে সেবা করার সুযোগ দেয়ার জন্য আমরা কৃতজ্ঞ’ মূলনীতিকে ধারণ করে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতন করার জন্য সমিতি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই। উভয়কেই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে। তাহলে ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে সুরক্ষা করা সম্ভব হবে।

এবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’কে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য ৫টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে-

১. ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীকে রোগনির্ণয়ের আওতায় আনা

২. ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তশর্করা সুনিয়ন্ত্রণে রাখা

৩. ৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা

৪. ৬০ শতাংশ ডায়াবেটিক রোগী, যাদের বয়স চল্লিশের বেশি তাদের ‘স্টাটিন’ পাওয়া নিশ্চিত করা

৫. সকল (১০০ শতাংশ) টাইপ ১ ডায়াবেটিক রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেয়া

অনেকেরই জানা আছে যে, মানবদেহে কোন কারণে ইনসুলিন নামক হরমোনের অভাব বা ঘাটতি হলে কিংবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে শরীরে ব্যবহৃত না হলে বা শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এই গ্লুকোজ পরে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। এ অবস্থাকেই ডায়াবেটিস বলা হয়।

ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ কখনও সম্পূর্ণ সারে না। কিন্তু, চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণ মতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ডায়াবেটিসজনিত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত অর্ধেকই জানেন না যে, তাদের ডায়াবেটিস আছে। এ কারণে দেশের সকল শ্রেণীর মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। আমাদের সকলেরই উচিত সময়ে সময়ে রক্তের গ্লুকোজ পরীক্ষা করে দেখা যে ডায়াবেটিস আছে কি না।

বাংলাদেশসহ পৃথিবীতে এমন পরিবার নেই, যে পরিবারে অন্তত একজন ডায়াবেটিক রোগী, অথবা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন এমন মানুষ নেই। ফলে আমাদের পরিবারকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে হলে এ বিষয়ে সচেতনতা যেমন সৃষ্টি করতে হবে, তেমনি বেশকিছু উদ্যোগও আমাদের নিতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধে বেশকিছু রুত্বপূর্ণ ও টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমানোর জন্য ‘গর্ভধারণ-পূর্ব সেবা’ এম একটি বিশেষ প্রকল্প আমরা গ্রহণ করেছি। এ লক্ষ্যে ৪০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা পরিকল্পিত গর্ভধারণের ব্যাপারে নবদম্পতিদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। সারা দেশে স্থাপিত ৫৪টি গর্ভধারণ-পূর্ব সেবা কেন্দ্রগুলোতে নারীরা স্বল্পমূল্যে গর্ভধারণ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।

Tags: ডায়াবেটিসবাংলাদেশ ডায়াবেটিক সমিতি
Previous Post

জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post

জামালপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Next Post
জামালপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল জনসমাগম ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT