চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির ভাষায় প্রতিবাদ ও পুনর্জাগরণ

জমে উঠেছে ছবি মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 20, জানুয়ারি 2026
in বিনোদন
A A

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ১১তম ছবি মেলা উদ্বোধনের চারদিনের মধ্যেই প্রাণবন্ত হয়ে উঠেছে।

গত ১৬ জানুয়ারি উদ্বোধনের পর মঙ্গলবার (২০ জানুয়ারি) এই চার দিনে দেশি-বিদেশি আলোকচিত্রী, শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের সরব উপস্থিতিতে উৎসবটি পরিণত হয়েছে এক বৈশ্বিক সাংস্কৃতিক মিলনমেলায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া ছবি মেলার প্রদর্শনী ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। প্রদর্শনী দেখা ছাড়াও শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, আলোচনা ও ভাবনার আদান–প্রদান উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

বিশেষ করে তরুণ দর্শক ও শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত ছবি মেলা কেবল আলোকচিত্র প্রদর্শনী নয়—বরং এটি এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংলাপের ক্ষেত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ছবি মেলাকে আন্দোলন, প্রতিরোধ ও জাগরণের প্রকাশ হিসেবে উল্লেখ করেন, যা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে এগিয়ে চলেছে।

এবারের ছবি মেলার মূল প্রতিপাদ্য ‘পুনঃ’—আবার শুরু করা, নতুন করে ভাবা ও ভিন্নভাবে সামনে এগিয়ে যাওয়ার দর্শন।

এই ভাবনাকে কেন্দ্র করে সাজানো প্রদর্শনীগুলোতে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে আগত ৫৮ জন শিল্পী তাদের আলোকচিত্র ও ভিজুয়াল কাজ উপস্থাপন করছেন। দর্শকদের মতে, প্রদর্শনীগুলো সময়, সমাজ ও মানুষের জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ করে দিচ্ছে।

শুধু শিল্পকলা একাডেমিতেই সীমাবদ্ধ নয় ছবি মেলা। ঢাকার পাঁচটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্রে—বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, দৃকপাঠ ভবন ও জাতীয় সংসদের সাউথ প্লাজায়—একযোগে চলছে প্রদর্শনী।

মোট ৯টি প্রদর্শনী নিয়ে ১৬ দিনব্যাপী এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

Tags: আলোকচিত্রী শহিদুল আলম
Previous Post

পাকিস্তানেও ছড়িয়ে গেছে বাংলাদেশের যে নাটক

Next Post

কর প্রশাসনে সংস্কার: এনবিআর ভেঙে দুই বিভাগ

Next Post
National Board of Revenue Bangladesh building in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

কর প্রশাসনে সংস্কার: এনবিআর ভেঙে দুই বিভাগ

ছবি: সংগৃহীত

দুই বছরের আগে বাসাভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT