চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের সংঘর্ষে চরম আতঙ্কে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকার মানুষ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:40 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
হোয়াইক্যং সীমান্তে কিছু গোলাবারুদ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে এবার অস্থির হয়ে উঠেছে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত। মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তের ঘরবাড়ি ভেদ করেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই পরিবারের সদস্য। দিনে কম হলেও রাতে বাড়ছে গোলাগুলির শব্দ। এতে চরম আতঙ্কে আছেন হোয়াইক্যং সীমান্ত এলাকার মানুষ।

শনিবার ১০ ফেব্রুয়ারি সকালে ও দুপুরে একাধিক এলাকায় গুলির শব্দ শোনার কথা জানান এলাকাবাসী। এদিন ভোর ৬টা থেকে  সকাল ৮টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রাম সংলগ্ন মিয়ানমারের কুমিরখালীতে গোলাগুলির এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে  মর্টার শেলের শব্দে হোয়াইক্যংয়ের  গ্রামগুলো কেঁপে উঠে।  সে সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া বুলেট মাঝেরপাড়া গ্রামের হাজী আফসারের জানালা ভেদ করে বসতঘরে ঢুকে পড়ে। আরেকটি বুলেট একই এলাকার মনোয়ারার টিনশেড ভেদ করে ঘরের ভেতর পড়ে। অল্পের জন্য রক্ষা পায় দু’পরিবার। এছাড়া স্থানীয় একটি মার্কেটেও বুলেট এসে পড়ে।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ভোরে ওপারে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।  সে সময় আমাদের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল ও উনচিপ্রাং গ্রামে অনেকগুলো বুলেট এসে পড়ে। গোলাগুলির শব্দে বাড়িঘর কেঁপে উঠে বলেও জানান তিনি।  এতে কেউ হতাহত না হলেও গ্রামবাসী আতঙ্কে রয়েছেন।

উনচিপ্রাং সীমান্তের স্থানীয়দের দাবি, ওপারে ঢেঁকিবুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলো দখল করার পর আরাকান আর্মি ও অন্য বিদ্রোহীরা টেকনাফ অংশে মিয়ানমারের শহর শীলখালী, বলিবাজার ও কুমিরখালী দখল নিতে এই হামলা করছে।

উনচিপ্রাং এলাকার বাসিন্দা তাহের, নাঈমুল হক ও রফিক জানান, সকাল থেকে কুমিরখালীর ঘাঁটি দখল নিতে বিদ্রোহীরা হামলা করছে। মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শোনার পাশাপাশি  আগুনের ফুলকিও দেখা যাচ্ছে।

বিজিবির একটি সূত্র জানায়, মিয়ানমারের কুমারখালী ও বিলাই চাড় দ্বীপে গোলাগুলি হয়েছে। সেখানে বিদ্রোহী গ্রুপের সাথে নবী হোছন গ্রুপের  সংঘর্ষ হয়। নবী হোছন গ্রুপ বাংলাদেশের সীমানা ঘেঁষে আশ্রয় নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার আবু জানান,  গোলাগুলির সময় কয়েকটি বুলেট এপারে এসেছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ওপারের বুলেট এপারের ঘর ভেদ করেছে বলে শুনেছি।  সীমান্তের লোকজনকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে ঘুমধুম, উখিয়া ও টেকনাফ সীমান্ত বেশ কয়েকদিন ধরে অস্থির। প্রথমদিকে টেকনাফ সীমান্ত স্বাভাবিক থাকলেও গেল দু’দিন ধরে এখানকার সীমান্ত ঘেষে মিয়ানমার  থেকে ভোরে কিংবা রাতে গোলাগুলি হচ্ছে। শনিবার ভোরে অন্যদিনের চেয়ে বেশি হয়েছে।

Tags: কক্সবাজারটেকনাফবিজিবি-বিজিপিমিয়ানমারের সংঘর্ষহোয়াইক্যং সীমান্ত
Previous Post

এবার আইপিএলে দল পেলেন শামার

Next Post

বক্স অফিসে রজনীকে টেক্কা দিলো শহীদ-কৃতির ছবি!

Next Post
শহীদ-কৃতির ছবি ও রজনীর ছবি তুলনা, সিনেমার দৃশ্য ও অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে রজনীকে টেক্কা দিলো শহীদ-কৃতির ছবি!

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত মুসল্লিরা ও টেন্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব: মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT