চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে ভালোবাসার অনন্য উদাহরণ বাংলাদেশ: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চ্যানেল আই অনলাইন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বলেছেন: ১৯৭৪ সালে বাংলাদেশ আর্জেন্টিনা দূতাবাস খোলা হয়, কয়েকবছর পর জান্তা সরকারের সময় দূতাবাস বন্ধ হয়ে যায়। তারপরও বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করছি।

সোমবার বনানীতে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বলেন: এই সম্পর্কে খেলাধুলা, ফুটবল, সাংস্কৃতি সব দিক থেকে উন্নতি হবে। বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা আছে। যে কারণে আজ এখানে দূতাবাস খোলা হলো। এতে দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পাবে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের জন্য আনন্দের মুহূর্ত, এটি ঐতিহাসিক ঘটনা। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালও হবে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও ইতিবাচক সাড়া দেয়। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্ক উন্নত হবে। এটা শুধু দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়, বরং দেশের জনগণের আবেগেরও বিষয়।

১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুলছে।

এতদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।

Previous Post

মঙ্গলবার সন্ধ্যায় দেশের ৬৪ জেলায় ‘গোর’

Next Post

প্রতারিত ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী, দিন কাটছে কষ্টে

Next Post
স্বর্ণালংকার পরিহিত হাস্যোজ্জ্বল শিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারিত ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী, দিন কাটছে কষ্টে

নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট, পাসওয়ার্ডের সতর্কতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ফি কমালো নেটফ্লিক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT