চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লেনের জরুরি দরজা খুলে ফেলল যাত্রী, তারপরে যা ঘটল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 26, মার্চ 2023
in আন্তর্জাতিক
A A
উড়োজাহাজের ভিতরে যাত্রীরা, জরুরি দরজা খোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে জরুরি বহির্গমন দরজা খোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিককে। টেক অফের কিছুক্ষণ আগে বিমানটির জরুরি স্লাইড সক্রিয় করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাইটটি সিয়াটলের দিকে যাচ্ছিল।

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর পুলিশ জানায়, কালো প্যান্টের সাথে একটি ডোরাকাটা লাল এবং নেভি ব্লু সোয়েটার পরা একজন যাত্রী বিমানটি টেক অফ করার সময় ফ্লাইট আটেন্ডেন্টকে জিজ্ঞাসা করে, “কি? আমি এখন কি করব?” ফ্লাইট অ্যাটেনডেন্ট বারবার লোকটিকে বসতে বললেও, সে দৌড়ে বিমানের জরুরি বহির্গমন দরজায় যায় এবং ল্যাচ ঘুরিয়ে দরজা খুলে দেয় ফলে জরুরী অবস্থায় নিচে পড়ে যায় বিমানের স্লাইড।

পুরো ঘটনাটি বিমানকে থামাতে বাধ্য করে। বিমানে থাকা যাত্রীরা জানান, লোকটি লাগেজ কার্টের পিছনে ঝাঁপিয়ে পড়ে এবং লাগেজ কর্মীরা তাকে নামতে সাহায্য করে।

এয়ারলাইনটি তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, “লস অ্যাঞ্জেলেস থেকে সিয়াটলের দিকে পরিচালিত আমাদের ডেল্টা ১৭১৪ নামের একটি ফ্লাইট একজন যাত্রীর অপ্রীতিকর ব্যবহারের কারণে ফিরে আসে। বিমানের কর্মীরা তাকে বের করে স্থানীয় আইন শৃঙ্খলা কর্মীদের কাছে সোপর্দ করে।”

লস এঞ্জেলেস বিমানবন্দর পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা এফবিআইকে অবহিত করেছে এবং আরো তদন্তের জন্য ওই যাত্রীকে আটক করেছে।”

এই ঘটনার পর, ওই যাত্রীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্য যাত্রীদের এসকর্ট করে আরেকটি প্লেনে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কারণে ফ্লাইটটি দীর্ঘ ৩ ঘন্টা বিলম্বিত হয়।

Tags: মার্কিন যুক্তরাষ্ট্রলস অ্যাঞ্জেলেস
Previous Post

প্রবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

স্বাধীনতা দিবস ফুটবলে সাবেকদের মিলনমেলা

Next Post
বাংলাদেশের সাবেক ফুটবল খেলোয়াড়রা স্বাধীনতা দিবস উপলক্ষে একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবস ফুটবলে সাবেকদের মিলনমেলা

রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ, চাঁদ ও মসজিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদতের বসন্ত নিয়ে এলো মাহে রমজান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT