জোটের প্রত্যেক দলকে আরও সংগঠিত ও জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদের নির্দেশ দিয়েছেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশি-বিদেশি চক্রান্ত মোকাবেলায় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান ১৪ দলের নেতারা।








