চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদীয় কমিটির নেতৃত্বে সাবেক তিন আমলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাবেক তিন আমলার নেতৃত্বে সংসদীয় কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাত্র ৪ কর্মদিবসের মধ্যে ৫০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তিন আমলা। 

সাবেক যে তিন সচিব কমিটির সভাপতি হয়েছেন, তাদের মধ্যে দু’জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান কবি মোহাম্মদ সাদিক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। এই কমিটির বাকি সদস্যরা হলেন- ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, বীরেন সিদকার, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ ও শাহ সারোয়ার কবীর।

প্রথম নির্বাচিত হয়ে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন জামালপুর-৫ আসনে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন। কমিটির বাকি সদস্যরা হলেন- মোরশেদ আলম, আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নুরুজ্জামান আহমেদ, সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও আনোয়ারুল আশরাফ খান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নেত্রকোনা-৪ আসনের সাজ্জাদুল হাসান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এই সচিব একাদশ সংসদের মেয়াদের শেষ দিকে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। কমিটিতে আরও আছেন-মুহম্মদ ফারুক খান, আশেকুল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, মহিউদ্দিন বাচ্চু, মোহাম্মদ জিল্লুর রহমান ও খসরু চৌধুরী।

উল্লেখ্য, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টি কমিটির সবকটিই নিজে হাতে লিখে তৈরি করে দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটির নামগুলো সংসদের রেকর্ডরুমে সংরক্ষণ করা হবে।

Tags: আমলাদ্বাদশ জাতীয় সংসদসংসদসংসদীয় কমিটি
Previous Post

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ছেলেকে অপহরণ ও হত্যা চেষ্টা

Next Post

আহমেদ রুবেলকে বিদায় জানালো চ্যানেল আই

Next Post
জনগণ চ্যানেল আই অনলাইন ভবনের সামনে সমবেত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদ রুবেলকে বিদায় জানালো চ্যানেল আই

ব্যাংকের ভিতরে ডলার নোটের গাড়ি, অর্থ লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও প্রবৃদ্ধিতে ডলারের প্রবাহ অব্যাহত রাখতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT