চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজে বাংলার চাপা পড়া করুণ ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলার চাপা পড়া করুণ ইতিহাসের দৃশ্য, জনসমাগম ও অগ্নিসংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার প্রকাশের পর পরই আলোচনায় ওয়েব সিরিজ ‘ফেউ’। চরকির অরিজিনাল সিরিজটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন চলচ্চিত্র সিরিজপ্রেমীরা। ট্রেলার দেখে অনুমান করা যায়, নিপীড়নের কোনো গল্পই হয়তো উঠে আসেত যাচ্ছে!

গল্পটি দর্শকদের ভিন্ন দুটি সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে। কারণ ট্রেলারে দুটি সময়ের উল্লেখ পাওয়া গেছে। যার একটি ১৯৭৯ এবং অন্যটি ২০০২ সাল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ’ফেউ’।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ভাষ্যে,“সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে।”

দুজন যুবক বাইসাইকেলে চলাচল করছে, সূর্যাস্তের সময়ের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ স্থানীয় রাজনীতি ও সংস্কৃতি বোঝাতে নির্মাতা দেশের খুলনা–মোংলা অঞ্চলের কথা বোঝাতে চেয়েছেন। এ জায়গার নাম দেখানো হয়েছে ট্রেলারে। অস্তমিত সূর্যের আলোয় এক যুবক ছুটছে নৌকা নিয়ে, একা। তার এই ছুটে চলা কিসের জন্য, তা বোঝা যায় সংলাপের মধ্য দিয়ে। সংলাপে সে তার বাবা বেঁচে আছেন না মারা গেছেন, সেই কথা জানতে চান।

মূলত এই প্রশ্ন থেকেই গল্পের ভেতর ঢুকতে থাকে ড্যানিয়েল, অর্থাৎ নৌকায় থাকা ছেলেটি। গল্পের ভেতর কী অপেক্ষা করছে তা বোঝা যাবে বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টায়! চরকির দর্শকরা দেখতে পাবেন সিরিজটি। ড্যানিয়েলের এই যাত্রায় পাওয়া যাবে তার বন্ধু সোহেলকেও। এই দুই তরুণ তুর্কি যত এগিয়ে যেতে থাকে, ততই বেরিয়ে আসতে থাকে চাপা পড়ে থাকা ইতিহাস। ড্যানিয়েল চরিত্রে অভিনয় করেছেন তানভীর অপূর্ব এবং সোহেল চরিত্রে আছেন হোসাইন জীবন। এই দুই তরুণের কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন পরিচালক। তারা সেটা বেশ ভালোভাবেই পালন করেছেন বলে মনে করেন নির্মাতা। দুজনেই লেখাপড়া করছেন, যুক্ত আছেন অভিনয়ের সঙ্গে। পরীক্ষা–নিরীক্ষার পরেই ’ফেউ’তে সুযোগ পেয়েছেন দুজন।

তানভীর অপূর্ব বলেন, ’ক্যারিয়ারের শুরুর দিকে এরকম একটা কাজের অভিজ্ঞতা দরকার ছিল। একজন অভিনেতা নয় বরং ইউনিটের একজন হয়ে কাজটি করেছি। দুর্গম লোকেশনে গিয়ে কাজ করতে হয়েছে। এমন অনেক কিছু করেছি, যা ছিল আমার জন্য প্রথমবার।’

হোসাইন জীবন বলেন, ’সিরিজে অভিনয়ের প্রস্তুতি হিসেবে আমাদের সেলসম্যানের কাজ করতে হয়েছে। এটা আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল। বিক্রেতা হিসেবে কাজ করে আমরা নিজেদের নানা রকম সীমাবদ্ধতা উতরে গেছি। খুলনা অঞ্চলের কথা বলার ঢং শিখেছি আমরা। সব মিলিয়ে এই কাজের অভিজ্ঞতা আমার সব সময়ের জন্য কাজে লাগবে।’

একজন নারী ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ সিরিজটি গড়ে উঠেছে মরিচঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায়। এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শাল চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, সুনীতা দেবী চরিত্রে তাহমীনা অথৈ, পলাশ চরিত্রে অভিনয় করেছেন রিজভী রিজু।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের মতে, সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা–সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন তিনি। ‘ফেউ’ তারই বহিঃপ্রকাশ।

Tags: ওয়েব সিরিজচঞ্চল চৌধুরীতারিক আনামধীমানফেউমোস্তাফিজ নূর ইমরানলিড বিনোদনসিরিজ
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগে কার কী সমীকরণ, রাতে বাদ পড়তে পারে যারা

Next Post

বরিশালের সাথে ৫ জেলার বাস চলাচল বন্ধ

Next Post
বাস চলাচল বন্ধ, বাসস্ট্যান্ডে ভিড়, যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের সাথে ৫ জেলার বাস চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, স্ত্রী খুন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানদের সামনে স্বামীর হাতে স্ত্রী খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT