চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিদায়ী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত অতিথি ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে প্রবেশ করেছেন। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৪ এপ্রিল) নতুন রাষ্ট্রপতির নিকট দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রীয় ভবন বঙ্গবভন থেকে বিদায় নেন। দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি নিজের বাসভবনে প্রবেশ করেন।

বঙ্গভবন ছাড়ার আগে আবদুল হামিদ সাংবাদিকদের জানান, অনেকদিন পর মুক্ত জীবনে ফিরে যেতে পারছি। এতদিন বন্দি জীবনে ছিলাম। এর থেকে এখন মুক্তি পাচ্ছি। এটাই এখন আমার কাছে সবথেকে বড় আনন্দ।

এসময় মিডিয়া সবসময় তার পাশে থাকায় মিডিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সবসময় তিনি চেষ্টা করতেন দেশে একটি সহনশীল পরিস্থিতি বজায় রাখতে।

চ্যানেল আইয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবসর সময়ের বেশিরভাগ সময় তিনি হাওরে কাটাবেন।

১০ বছর টানা দু’মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ বঙ্গভবন ছেড়ে দিয়েছেন মো. আবদুল হামিদ। গতকাল রোববার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর শেষ করেন তিনি।

আজ ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা।

Tags: ২২তম রাষ্ট্রপতির শপথরাষ্ট্রপতি
Previous Post

দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায়

Next Post

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মৃতদেহগুলির পরিচয় নিয়ে ধোঁয়াশা

Next Post
কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে মৃতদেহ শনাক্তের জন্য তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মৃতদেহগুলির পরিচয় নিয়ে ধোঁয়াশা

নেতারা সংবাদমাধ্যমের সামনে ভোগান্তিমুক্ত ঈদ উদযাপনের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোগান্তিমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT