খ্যাতি নিয়ে কুমিল্লার খাদির চাহিদা বাড়লেও তাঁতে তৈরি আসল খাদি এখন বিলুপ্তির পথে। এক সময় বৃহত্তর কুমিল্লা অঞ্চলের কয়েক হাজার তাঁতী খাদি কাপড় সরবরাহের সাথে জড়িত থাকলেও এখন আছে মাত্র ৮টি তাঁত। গবেষকরা বলছেন, তাঁতের আসল খাদির চাহিদা আছে সব সময়ই, তবে কাঁচামালের অভাবে বিলুপ্ত প্রায় তাঁতের খাদি ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।







