মানুষ থেকে পশু হওয়ার সুযোগ দিচ্ছে জাপানের টোকোটোকো চিড়িয়াখানা। কারণ চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দর্শনার্থীরা সেখানে একটি মানব আকারের কুকুরের পোশাক পরিধান করতে পারবেন এবং কুকুরের সঙ্গী হিসেবে জীবনযাপন করার অভিজ্ঞতা নিতে পারবেন।
আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, টোকোটোকো নামের নতুন এই চিড়িয়াখানা আগামী ২৬ জানুয়ারি খুলবে। চিড়িয়াখানাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘এটি এমন এক স্থান যা আপনার পশু হওয়ার ইচ্ছা পূর্ণ হতে পারে’ বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে লেখা ছিল, আপনি কখনও কি পশু হতে চেয়েছেন? কখনও কি নিজেকে কিছু অন্যরকম কিছু হিসেবে কল্পনা করেছেন এবং রোমাঞ্চ অনুভব করেছেন? আমরা একটি পরিষেবা অফার করছি যা আপনাকে একটু হলেও সেই ইচ্ছা পূরণে সাহায্য করতে পারে। একটি পোশাক পরে থেকে।
এতে বলা হয়, আমাদের লক্ষ্য ছিল এমন একটি চিড়িয়াখানা তৈরি করা যেখানে আপনি পশু হয়ে উঠতে পারবেন। অতিথিরা একটি বাস্তব এবং জিবন্ত আকারের কুকুরের পোশাক পরার সুযোগ পাবেন, যার একটি লেজ এবং মুখ থাকবে। এমনকি মুখটি কুকুরের মতো খোলা ও বন্ধ করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, যারা আগ্রহী তারা এই অভিজ্ঞতা বুক করতে পারবেন ৪৯ হাজার ইয়েন বা প্রায় ৩৭ হাজার ১’শ ৪২ টাকা মূল্যে। তবে শুধুমাত্র যাদের উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি হবে, তারাই পোশাকটি পরতে পারবেন। একবার বুকিং করে তিনজন পর্যন্ত দর্শক চিড়িয়াখানায় যেতে পারবেন।









