চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সবচেয়ে বয়স্ক মানুষ রাম সিং গোড়!

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
11:22 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সবচেয়ে বয়স্ক মানুষ রাম সিং গোড়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স য‌দি কেবল এক‌টি সংখ‌্যা হয় ত‌াহলে, শ্রীমঙ্গ‌লের রাম সিং গোড় ‘তিন‌ ডি‌জিট’ অ‌তিক্রম কর‌ছেন। সম্ভবত তি‌নিই বাংলাদেশের সবচেয়ে বয়স্ক মানুষ! জাতীয় পরিচয়পত্র বল‌ছে, তাঁর বয়স এখন ১১৯ বছর। শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া চা বাগা‌নে রাম সিং গোড়ের বসবাস।

হতে পা‌রে, তিনিই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ! স্থানীয় প্রশাসন উনার খোঁজ খবর রাখছে, গি‌নেস ওয়ার্ল্ড রেক‌র্ডে তা‌লিকাভুক্ত করার জন‌্য উ‌দ্যোগ নেওয়া হ‌চ্ছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে রাম সিং গোড়ের দাদা ও বাবা বুগুরাম গোড় ভারতের মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা-শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তের গ্রাম মেকানিছড়ায় তারা বসবাস শুরু করেন। এখনো সেই গ্রামেই বসবাস করছেন।

রাম সিং গোড় সাংবা‌দিক‌দের জানান, তার বাবার আদি ভূমি ছিল ভারতে। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। তার দাদা ও বাবার হাতে প্রথম পুটিয়াছড়া চা বাগান সৃজন হয়। তার হাতে সৃজন হয় হরিণছড়া চা বাগান। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় ১৯১৪-১৫ খ্রিষ্টাব্দে তখন তিনি বাগানের চৌকিদার ছিলেন। ইংরেজদের কাছে এই যুদ্ধের কথা শোনেন। ১৯৩৯ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় ইংরেজদের কাছ থেকে সেই খবরও শোনেন তিনি।

তিনি জানান, তিনি শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। তখন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এক পাশে পাকা ঘর, অন্য পাশে ছিল ছনের ঘর। তিনি এক আচার্য্য ব্রাহ্মণ প‌রিবা‌রে থেকে পড়া‌শোনা কর‌তেন। সেসময় শ্রীমঙ্গলে পাকা সড়ক হয়নি।

রাম সিং গো‌ড়ের ভাষ্যমতে, পাকা ঘর বলতে শ্রীমঙ্গল পুরাতন বাজারে ত্রিপুরা রাজ্য ব্যাংক, রামরতন বানিয়ার বাসা ও জগন্নাথ জিউর আখড়ার পশ্চিমে ত্রিপুরা রাজার বাংলো (রাজ কাচারি) ছিল। মাঝেমধ্যে ত্রিপুরা রাজা হাতির পিঠে চড়ে ওই বাংলোয় এসে থাকতেন। সেখানে থেকে খাজনা আদায় করতেন। চা বাগানে নিজস্ব ট্রলি দিয়ে পাতা আনা-নেওয়া করা হতো। সেই ট্রলির লাইন স্থাপনও তিনি দেখেছেন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, রাম সিং গোড়ের বয়স ১১৯ বছর। সেখানে তাঁর জন্ম তারিখ লেখা রয়েছে ৬ আগস্ট ১৯০৫। বাবার নাম বুগুরাম গোড় ও মায়ের নাম কুন্তী গোড়। জাতীয় পরিচয়পত্রে নাম রাম সিং গোড় লেখা হলেও তিনি নিজের স্বাক্ষরে লিখেছেন শ্রীরামসিং গোঁড়।

শ্রীমঙ্গ‌লের হরিণছড়া চা বাগানের আ‌রেক প্রবীণ মণিকা রিছিল বলেন, আমার জন্ম ১৯১৭ সালে। আমি ছোট থেকে রাম সিং গোড়কে দেখছি। তার শারীরিক গঠন ভালো। জীবনী শক্তিও অটুট রয়েছে। তার অনেক নাতিপুতি আছে।

রাম সিং এখনও লিখতে-পড়তে পারেন। ছেলে জগদীশ জানান, ‘টাকার অভাবে বাবাকে ফলমূল, হরলিক্স খেতে দিতে পারি না। ডাক্তার বলেছে হরলিক্স খাওয়ালে শরীরে শক্তি আসবে।’

চা শ্রমিকদের সংগ্রামী জীবনের শেষ নাই। দু‌ইশত বছ‌রেও অগ্রগ‌তি লেখার মতো নয়! তাঁরা সমগ্র জীবন দি‌য়ে আমা‌দের চা পা‌নের আন‌ন্দের উৎস হয় মাত্র।

Tags: গি‌নেস ওয়ার্ল্ড
Previous Post

গুরুতর অসুস্থ খামেনি, উত্তরসূরি নির্বাচনে ‘নীরব লড়াই’

Next Post

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

Next Post
লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি, বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ঊর্মি-রাকিব গ্রেপ্তার, দুই সংগঠনের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা ঊর্মি-রাকিব গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT