শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশসহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হল এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরণের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।








