চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 02, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ জাতীয় ভোটার দিবস। পঞ্চমবারের মতো পালন করা হচ্ছে দিবসটি। জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

বৃহস্পতিবার ২ মার্চ সকালে এই তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে র‍্যালি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল। এ সময় নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সিইসি বললেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটার। তবে ভোটের লাইন বাড়ানোর জন্য কেন্দ্রে আসার প্রথম দায়িত্ব ভোটারদের সিইসি।

জনশুমারির চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ভোটার সংখ্যা তার ৭০ শতাংশ।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, এবার হালনাগাদের পর চূড়ান্ত তালিকায় ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৫৭২ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।

তথ্যমতে, ছবিসহ ভোটার তালিকা চালুর পর ১৫ বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় সাড়ে তিন কোটি। ছবিসহ ভোটার তালিকা চালুর পর নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ; দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১১ লাখ, একাদশ সংসদে ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা হল ১১ কোটি ৯০ লাখ।

Previous Post

বিশ্বাস ভঙ্গের অভিযোগে শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা

Next Post

বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

অর্জেন্টিনার ফুটবল তারকা ডি পল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল আমরা: ডে পল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT