চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বাড়ছে পোলিও আক্রান্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 21, অক্টোবর 2024
in আন্তর্জাতিক
A A
পোলিও টিকা দেওয়ার জন্য শিশু মুখে মুখে টিকা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বাড়ছে পোলিও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তারা পোলিও আক্রান্ত আরও ৬ জনকে শনাক্ত করেছে। এই নিয়ে চলতি বছর সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৯-এ পৌঁছেছে।

বিবিসি জানিয়েছে, শনাক্ত হওয়া বন্য পোলিওভাইরাস টাইপ-১ এর মধ্যে তিনটি বেলুচিস্তানে, দুটি সিন্ধু প্রদেশে এবং একটি খাইবার পাখতুনখোয়ায় পাওয়া গেছে। পোলিও একটি সংক্রামক রোগ এবং পোলিও রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হয় এবং তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে।

বিশ্বের অন্যান্য দেশ থেকে পোলিও নির্মূল হলেও পাকিস্তান এবং আফগানিস্তানে এখন তা রয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোলিও নির্মূলের ফোকাল পার্সন আয়েশা রাজা ফারুক বলেন, এটি পিতামাতা এবং সম্প্রদায়ের জন্য একটি সতর্কতা। তিনি বলেন, প্রতিটি পক্ষাঘাতগ্রস্ত পোলিও রোগী মানে এমন শত শত শিশু রয়েছে যারা নীরবে পোলিও ভাইরাসে আক্রান্ত এবং সম্ভাব্যভাবে তাদের সম্প্রদায়ের মধ্যে এটি ছড়িয়ে দিচ্ছে।

এই বছর পাকিস্তানের সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশ বেলুচিস্তানে ২০ জনকে শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিন্ধু প্রদেশে শনাক্ত হয়েছে ১২ জন। খাইবার পাখতুনখাওয়াতে ৫ জন এবং পাঞ্জাব ও ইসলামাবাদে একজন করে পোলিও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

পাকিস্তানে ইউনিসেফ পোলিও টিমের প্রধান মেলিসা করকুম বলেছেন, জনসংখ্যার চলাচল, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা চ্যালেঞ্জ এবং ক্রমাগত ভ্যাকসিন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ভাইরাস নির্মূলকে কঠিন করে তুলছে।

পাকিস্তান পোলিওর বিরুদ্ধে পাঁচ বছরের কম বয়সী ৪৫ মিলিয়নেরও বেশি শিশুকে টিকা দেওয়ার জন্য দেশব্যাপী পোলিও টিকাদান অভিযান শুরু করছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তারা তাদের শিশুদের টিকা দেওয়ার বিষয়টি লোকেদের বোঝানোর ক্ষেত্রে বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

Tags: পাকিস্তানপোলিও
Previous Post

আলিয়া-রণবীরের জীবনে সুখবর!

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা

বাংলাদেশি অভিনেতা ও সিনেমার পোস্টার, ভুলভুলাইয়া ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও ‘ভুলভুলাইয়া ৩’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT