চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাড়ছে বিদেশিদের মৃত্যুদণ্ড

২০২৪ সালে ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দেশটিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দ্য শার্প স্কাইস্ক্র্যাপার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ডেজার্টের মধ্যে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ২০২৪ সালে ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা দেশটির ইতিহাসে এক বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা। এই পরিসংখ্যান ২০২৩ এবং ২০২২ সালের তুলনায় তিনগুণ বেশি। ওই বছরগুলোতে ৩৪ জন করে বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, মাদক-সম্পর্কিত অপরাধের কারণে এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। এই বছরের মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মাদক সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন। সৌদি আরব ২০২৪ সালে মাদক সংক্রান্ত অপরাধের জন্য ৯২টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যার মধ্যে ৬৯ জনই ছিলেন বিদেশি।

ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) অভিযোগ করেছে যে, বিশেষত বিদেশি নাগরিকরা ন্যায়বিচারের অভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির আইনি পরিচালক তাহা আল-হাজি বলেন, বিদেশিরা প্রায়শই বড় মাদক ব্যবসায়ীদের শিকার হয়। তাদের গ্রেপ্তারের মুহূর্ত থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত তারা ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবার এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মৃত্যুদণ্ড বিরোধী সংস্থা ‘রিপ্রিভ’ এর সদস্য জিদ বাসিউনি এটিকে “অভূতপূর্ব মানবাধিকার সংকট” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড পাওয়া বিদেশি নাগরিকদের পরিবারগুলো খুবই আতঙ্কিত হয়ে পড়েছে।

এ বছর পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়া থেকে ১০ জন, মিশরের নয়জন, জর্ডানের আটজন এবং ইথিওপিয়ার সাতজন নাগরিকেরর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়াও সুদান, ভারত ও আফগানিস্তানের তিনজন এবং শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপিন্সের একজন করে নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডের এই সংখ্যা বৃদ্ধির ফলে সৌদি আরব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তদন্তের সম্মুখীন হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চীন এবং ইরানের পর বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, রাজ্যে শুধুমাত্র ‘গুরুতর অপরাধ’ বা অনেক মানুষের জীবন হুমকির মুখে ফেলতে পারে এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে সাম্প্রতিক এই পরিস্থিতি তার সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tags: বিদেশিমৃত্যুদণ্ডসৌদি আরব
Previous Post

বক্স অফিসে ফ্লপের পথে বিগ বাজেটের ‘কাঙ্গুভা’

Next Post

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় বাংলাদেশের শিক্ষার্থী সংখ্যা

Next Post
বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার জন্য সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় বাংলাদেশের শিক্ষার্থী সংখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, প্রবেশদ্বার ও সাইনবোর্ড দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে আইনি নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT