এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শতবর্ষীদের ৮৮ শতাংশই নারী। দেশটির সবচেয়ে বয়স্ক নারী কিশিমোতো ফুইয়োর বয়স ১১৪ বছর। তিনি কিয়োটোর বাসিন্দা। সবচেয়ে বয়স্ক পুরুষ কাতো হিকারুর বয়স ১১২ বছর। তিনি কুমামোতো শহরে বসবাস করেন।
স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো এ পরিসংখ্যানে আনন্দ প্রকাশ করেছেন। মানুষের গড় আয়ু বাড়ার পেছনে চিকিৎসা ও প্রযুক্তির উন্নতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা জাপানের জন্য বড় চ্যালেঞ্জ বলেও সতর্ক করেন।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপন জাপানিদের দীর্ঘায়ুর অন্যতম কারণ। দেশটির প্রচলিত খাবারে মাছ, শাকসবজি ও ভাতের পরিমাণ বেশি এবং পশ্চিমা দেশগুলোর তুলনায় সম্পৃক্ত চর্বির পরিমাণ কম। প্রবীণদের অনেকেই নিয়মিত হাঁটা, সাইকেল চালানো ও ব্যায়াম করেন।
তবে দীর্ঘায়ুর সঙ্গে দ্রুত বয়স্ক হয়ে পড়া জনসংখ্যা জাপানের জন্য বড় সংকট তৈরি করছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স এখন ৬৫ বছর বা তার বেশি। ২০৭০ সাল নাগাদ এ হার প্রায় ৪০ শতাংশে পৌঁছাতে পারে বলে ধার









