চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগ মোড় ছেড়েছেন শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি ঘোষণা শনিবার

শহীদুল্লাহ রাজু by শহীদুল্লাহ রাজু
7:28 অপরাহ্ন 12, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান করছে, পরবর্তী কর্মসূচির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগ মোড়ে দীর্ঘ এক ঘণ্টা অবস্থানের পর অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা। শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

সমন্বয়করা জানান, দেশের সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাস করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে।

শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের একদফা দাবি ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিকাল ৫ টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এসময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আধা ঘণ্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কারের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Tags: কোটা বিরোধী আন্দোলনঘোষণাশনিবার
Previous Post

পরিত্যক্ত ক্ষেত থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

Next Post

বিদায়বেলায় অ্যান্ডারসনের কাছে ছোট ‘প্রত্যাশা’ শচীনের

Next Post
শচীন টেন্ডুলকারের বিদায়বেলায় অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়বেলায় অ্যান্ডারসনের কাছে ছোট ‘প্রত্যাশা’ শচীনের

বাংলাদেশ ও মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT