চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরেকটি মহামারি অনিবার্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 28, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একটি শিশু মাস্ক পরছে, স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স সতর্ক করে বলেছেন, আরেকটি মহামারি যে আসতে চলেছে তা নিশ্চিত এবং সরকারকে এর জন্য প্রস্তুতি নিতে হবে। এটি অনিবার্য। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্যাট্রিক ভ্যালেন্স দেশটির আসন্ন নির্বাচনের কথা তুলে ধরে বলেন, নতুন সরকারকে বিষয়টি অগ্রাধিকার দিতে হবে কারণ এর সমাধান প্রয়োজন।

ভ্যালেন্স বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হল হুমকিগুলো শনাক্ত করার জন্য ভালোভাবে নজরদারি করা। তাহলে কোভিড-১৯ মহামারির সময় যে চরম পদক্ষেপ নেয়া হয়েছিল সেরকম কিছুর পুনরাবৃত্তি হবে না। যদিও এর জন্য আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জি৭ দেশগুলো ২০২১ সালে তার করা সুপারিশগুলো ভুলে গেছে। তিনি তাদের বলেছিলেন, আপনারা বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন না এবং মহামারির জন্য প্রস্তুতিকে সশস্ত্র বাহিনীর মতোই সবসময় তৈরি রাখতে হবে।মহামারির কোনও চিহ্ন না থাকলেও এটিকে হালকাভাবে দেখা উচিত নয়।

মহামারি প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত চুক্তিটি একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন প্যাট্রিক ভ্যালেন্স। তবে তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে এটি যথেষ্ট। যদি এই সমস্যাটি জি৭ এবং জি২০ এর এজেন্ডা থেকে সরিয়ে ফেলা হয় তাহলে আমরা আবার আগের অবস্থানেই ফিরে আসব।

তিনি অনুসন্ধানের গতি এবং দক্ষতার সমস্যাগুলো উল্লেখ করে বলেছেন, এর জন্য আমাদের অবশ্যই ভাল উপায় খুঁজে বের করতে হবে। ভ্যালেন্স আরও বলেন, এটি নির্বাচনের সময়। তিনি বিদায়ী সরকারের ধূমপান বিরোধী বিলের প্রশংসা করেন এবং হতাশা প্রকাশ করে বলেন, এটি নির্বাচনের আগে পাস হবে না।

Tags: বিজ্ঞানীমহামারি
Previous Post

তালাবন্ধ ঘরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Next Post

অনন্ত-রাধিকার বিয়েতে কী কী চমক থাকছে?

Next Post
চ্যানেল আই অনলাইন: অনন্ত-রাধিকা বিয়ের চমক ও সাজের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত-রাধিকার বিয়েতে কী কী চমক থাকছে?

ইন্টারটেকের নতুন আইকেয়ার প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান, বিশাল স্ক্রিনে বিশ্ব মানচিত্র দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারটেক এর উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT