সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি দেশের মানুষের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় রাজনীতিবিদরা। এক আলোচনায় তারা বলেছেন, নির্বাচনে ভোট চুরির যে অবস্থা দেশে বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে অবাক হওয়ার কিছু নেই।







