চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারির দুনিয়ায় নতুন শঙ্কা ‘ডিজিজ এক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 25, মে 2023
in স্বাস্থ্য
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর, জেনেভা, সুইজারল্যান্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারি থেকে পৃথিবী সেরে উঠতে না উঠতেই নতুন আতঙ্কের জানান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এবার আর মহামারি নয়, নতুন এই রোগটি অতিমারি হিসেবে বিস্তার লাভ করবে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা আগামী দিনের অতিমারি হতে পারে এমন কিছু রোগের তালিকা তৈরি করেছে। যার মধ্যে আছে- ইবোলা, জিকা, সারসের মতো রোগের নাম, যেগুলো আমাদের কাছে এখনও খুব একটা পরিচিত না।

করোনাভাইরাস হওয়ার আগে এই রোগ সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা ছিল না, যে জন্য করোনা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘ সময় লেগেছে। ভবিষ্যতে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে, এমন অজানা রোগকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা ‘ডিজিজ এক্স’-এর আখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই রোগের প্রকৃতিও জুনোটিক হবে। অর্থাৎ বন্যপ্রাণীর দেহে এর অস্তিত্ব প্রথম টের পাওয়া যাবে এবং তা ছড়িয়ে পড়বে মানুষের শরীরে।

২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৯ রকম ভাইরাস জনিত রোগের মধ্যে এই ডিজিজ এক্সের কথা উল্লেখ করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত করা সংক্রামক রোগের তালিকায় বিশেষভাবে ডিজিজ-এক্সের কথা বলা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, পশুদের থেকে যেসব ভাইরাস জনিত রোগের সংক্রমণ হয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস, লাইম ডিজিজ ইত্যাদি, ডিজিজ-এক্সও তেমনই হতে পারে।

২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লু-প্রিন্টে ৯ রকম সংক্রামক রোগের তালিকা আছে। তাতে রয়েছে কোভিড-১৯, কঙ্গো হেমোরজিক ফিভার, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, লাসা জ্বর, মিডল-ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম তথা মার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম তথা সার্স, নিপা ও হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ডিজিজ, জিকা ভাইরাস। এই ভাইরাসজনিত রোগগুলোর সাথে ডিজিজ এক্সের সম্ভাবনার কথাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags: অতিমারিবিশ্ব স্বাস্থ্য সংস্থামহামারি
Previous Post

সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

Next Post

জাবির ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

Next Post
জাবির ক্যাম্পাসের প্রবেশদ্বার, গেটের পাশে গাছপালা ও পথচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

চারজন ব্যক্তির ছবি, প্রতারণা চক্রের সন্দেহভাজনরা ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ থেকে উপহারের মিথ্যা নাটক, কাস্টমস অফিসার সেজে প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT