চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য টাইমস অব বাংলাদেশ’র নতুন যাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 31, আগস্ট 2025
in বাংলাদেশ
A A
টাইমস অব বাংলাদেশ লোগো, বাংলাদেশের প্রধান সংবাদপত্রের ব্র্যান্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল সোমবার ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। সবার আগে দেশি-বিদেশি সংবাদ উপহার দেবে পত্রিকাটি।

সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তারিত বিবরণ নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।

‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘ টাইমসের সম্পাদকীয় নীতিমালা নিজস্ব চেতনার অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।’

দৈনিকটি রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতিসহ নানা বিষয়ে পাঠকদের জন্য বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে পাঠকদের চিন্তার খোরাক জোগাবে।

ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন।

মুদ্রিত সংস্করণ ছাড়াও থাকছে অনলাইন সংস্করণ ও ই-পেপার। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাইমস পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেবে যেকোনো সংবাদ।

একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে তৈরি টিম টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর।

Previous Post

লিটন ম্যাচ শেষ করে আসায় খুশি সালাহউদ্দিন

Next Post

জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: শামীম হায়দার পাটোয়ারী

Next Post
শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টি নিষিদ্ধের চক্রান্তের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: শামীম হায়দার পাটোয়ারী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন সাংবাদিকতায় গণমাধ্যমের মালিকানা নিয়ে প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT