চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

সাজিদ হোসেন by সাজিদ হোসেন
6:26 অপরাহ্ন 20, জুলাই 2023
in জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মানববন্ধন কর্মসূচি, শিক্ষকদের এক দফা দাবির জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আজকে আমাদের সব শিক্ষকের বক্তব্য একই। বর্তমান সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশের সকল রাজনৈতিক দল বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর একটি দল নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। এদেশের মানুষ ২০১৮ সালের নির্বাচনে তাদেরকে বিশ্বাস করেছিল। কিন্তু এই সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিনের ভোট রাতে করেছে। দেশের সমস্ত জনগণ আজ রাস্তায় নেমেছে নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারকে জনগণ নির্বাচনকালীন সরকার হিসেবে মেনে নিতে চায় না উল্লেখ করে ফোরামের সাবেক সহসভাপতি অধ্যাপক মামুনুর রশীদ বলেন, আজকে ১ দফা দাবিতে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা ২০১৪ ও ১৮ সালের নির্বাচন দেখেছি। বাংলাদেশের জণগণ বুঝে গেছে তারা ধোঁকা দেয়। বিদেশি সংস্থাগুলো বাংলাদেশে এসে বলছে, একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। ঢাকার ১৭ আসনের মতো ছোট একটা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আজ দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। এই সরকার একনায়কতন্ত্র কায়েমে ব্যস্ত বলেও তিনি উল্লেখ করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, সহসাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মানিত সদস্য অধ্যাপক সোহেল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান ও অধ্যাপক সারোয়ার জাহান, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান প্রমুখ। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে

Next Post

তত্ত্বাবধায়ক সরকার কিংবা বিএনপির এক দফা নিয়ে বিদেশিদের কোন বক্তব্য নেই: কাদের

Next Post
Khaleda Zia speaking at a press conference with microphones from various media outlets. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার কিংবা বিএনপির এক দফা নিয়ে বিদেশিদের কোন বক্তব্য নেই: কাদের

অভিযুক্তের ছবি ও অনলাইন শপের স্ক্রিনশট, যেখানে বিভিন্ন প্রযুক্তি পণ্য দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT