চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুর রউফের মৃত্যুতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2025
in বাংলাদেশ
A A
প্রয়াত আবদুর রউফের ছবি, বয়স্ক ব্যক্তি, পাগড়ি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি জানায়, জাতির বিবেকের আলোকিত বাতিঘর মানবতাবাদী গুণী পণ্ডিত জাতির অভিভাবক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকাহত স্বজন-গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ন‍্য‍্যয় ও সত‍্য প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী সৎ সাহসী নিবদেদিত দেশপ্রেমিক এই গুণী কর্মবীর জাতির এই ক্রান্তিকালে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র প্রতিষ্টায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মহান ব্রত নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে দিনরাত সভা সমাবেশে আমাদেরকে অনুপ্রাণিত করার মহৎ প্রয়াস চালাতে গিয়ে অমানুষিক পরিশ্রমের জন্য অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায়ও দেশবাসীকে ঈমান শক্ত রাখতে অনুরোধ করেন এবং বিদেশী রাষ্ট্রের আজ্ঞাবহ অঙ্গরাজ্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে দেশবাসীকে আহ্বান জানান। স‍্যারের অমরকর্ম জাতি চিরকাল স্মরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, মরহুমের প্রথম জানাযা রোববার বাদ আসর মহাখালী গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাযা বাদ মাগরিব ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।

Tags: দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটিশোকসাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ
Previous Post

বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে জামায়াতের শোক

Next Post

চলতি মাসেই জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

Next Post
দুই পুলিশসহ ৯ জনের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করছে আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

বৃহৎ জনসমাগম ও আন্দোলনরত মানুষের ছবি, বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার ছবি-ভিডিও চাইলো পুলিশ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT