চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল ডাকাতদের নাম, তাদের কাছ থেকে যা পাওয়া গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বিভিন্ন মানুষজনের সমাগম, শহরের রাস্তায় ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির ব্যর্থ চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তিনজন। পুলিশ বলছে, আত্মসমর্পণ করা তিন ডাকাত হলো সারাফাত, নীরব ও সিফাত।

এই নামগুলো সঠিক কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এ কথা জানান।

তিনি জানান, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে এর মধ্যে চারটি পিস্তল আছে, সম্ভবত খেলনা, তবু যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া চাকুও উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনজন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা পুলিশের।

ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘণ্টা জিম্মি রাখার পর  বিকেল সাড়ে ৫টার দিকে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে।

তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকে, তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। তখন ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ জিম্মি হয়ে পড়েন।

Tags: ডাকাতিরূপালী ব্যাংক
Previous Post

আশা জাগিয়ে নিরাশ করলো হলিউডের যে ৫ ছবি

Next Post

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের হাতছানি, রিপনের অভিষেক?

Next Post
বাংলাদেশ ক্রিকেটার রিপন বল হাতে প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের হাতছানি, রিপনের অভিষেক?

বাংলাদেশের পতাকা ধরে খেলা প্রস্তুত খেলোয়াড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT