নতুন ১১৮ জনের নাম অন্তর্ভূক্ত করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহিদ মোট ৫৬০ জন বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চলতি বছর ১৪ই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগেও তিন পর্বে শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করা হয়েছিল।







