চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারের নাম ফকিন্নি বাজার

তাসফিয়া মুজতবা by তাসফিয়া মুজতবা
5:40 অপরাহ্ন 12, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফকিন্নি বাজারে নারী ও পুরুষ ক্রেতা-বিক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারের নাম ফকিন্নি বাজার। প্রায় অর্ধশত বছর ধরে গড়ে ওঠা একটি বাজার। নিম্নবিত্তের প্রতিদিনের বাজারের জন্য ভরসার এক জায়গা।

যেভাবে এই বাজারের নাম ফকিন্নি বাজার হল
বাজার ঘুরে উত্তর জানা গেল এই বাজারে ১৯৭৪ সাল থেকে নিয়মিত আসা শাক বিক্রেতা খলিলের কাছে। তার মতে, সারাদিন ভিক্ষা করা শেষে ভিক্ষুকরা এই স্থানটিতে আসত একটু বিশ্রাম নিতে। সেসময় টোকাই মহিলারা কারওয়ান বাজার থেকে কুড়িয়ে এনে তাদের কাছে পণ্য বিক্রি করত অল্প দামে। এরপর কয়েকজন বিক্রেতা তাদের অবিক্রিত পণ্য কম দামে বিক্রি করতে আসত ভিক্ষুকদের কাছে। ভিক্ষুকরা মন মত দামে পেতে থাকে তাদের চাহিদার পণ্য। তখন থেকেই বাজারটির নাম হয়ে যায় ফকিন্নি বাজার।

এই বাজারটি যেখানে
রাজধানী ঢাকার তেজকুনি পাড়ায় রেল লাইনের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। চলছে প্রায় চল্লিশ বছর ধরে।

প্রধান অতিথি জাতি গুণিদের সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ফকিন্নি বাজার

 

এই বাজারের বিশেষত্ব
সরেজমিনে গিয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র। চাল, ডাল, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ-মাংস, তেল, মশলা সবই পাওয়া যাচ্ছে কম মূল্যে। বিক্রেতারা এসব পণ্য কিনে আনেন মূলত কারওয়ান বাজার থেকে। সেখানকার অবিক্রিত বা উচ্ছিষ্ট পণ্য কিনে এখানে বাজার মূল্যের তুলনায় অনেক কম মূল্যে বিক্রি করেন তারা।

ফকিন্নি বাজারে বিক্রেতা, পণ্য বিক্রির জন্য বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
১০ টাকায় নিত্য পণ্য

 

১০ টাকায় অল্প পরিমাণে ছোট ছোট প্যাকেটে এখানে বিক্রি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, চিনি, শুঁটকি মাছসহ আরও বেশ কিছু পণ্য।

ফকিন্নি বাজারে প্রতিদিনই বসে কয়েকটি মাছের বাজার। বিভিন্ন পাইকারি মাছের আড়ত থেকে বিক্রি না হওয়া মাছগুলো সংগ্রহ করে কিনে বিক্রি করা হয় এই বাজারে। এখানে একটি পাঙ্গাস মাছ ১৫০ টাকা, কয়েক রকম ছোট মাছ এক পোয়া ৫০ টাকা। এছাড়াও নানা রকম মাছের পশরা বসে প্রতিদিন এই বাজারে।

বাজারে মাছ বিক্রেতারা বসে আছেন, ক্রেতাদের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ
ফকন্নি বাজারে নানা রকম মাছ

 

এই বাজারে বিভিন্ন দোকানের ফেটে যাওয়া ডিম ভেঙ্গে ৪টি করে প্লাস্টিক ব্যাগে বিক্রি করেন হালিমা। জানালেন, ৪টি ডিম বিক্রি করেন ২৫ টাকায়। তবে বাজার মূল্যের সাথে সাথে উঠানামা করে এই দাম।

বাজারে পচা ডিম ও অন্যান্য পণ্য বিক্রির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
বিক্রি হচ্ছে ভাঙ্গা ডিম

 

খাসির মাংসের দাম যেখানে সাধারণ বাজারে হাজারের কোঠায়, সেখানে এ বাজারে খাসির মাথা বিক্রি হয় ১৫০-২০০ টাকায়। পাওয়া যায় ২-৩ দিনের পুরনো খাসির মাথা ও কলিজা। নিম্নবিত্তের সংসারে এগুলো ডাল বা আলু দিয়ে রান্না করেই মাংস খাবার সাধ মেটানো হয়।

খাসির বিক্রি না হওয়া মাথা ও কলিজা

 

প্রসিদ্ধ ব্রান্ডের প্যাকেট বা বোতলজাত তেল নয় খোলা তেল বিক্রি হয় এই বাজারে। তেল বিক্রেতা আবু তাহের জানালেন, ১ পোয়া তেল ৪০ টাকা দামে বিক্রি করছেন তিনি।

একজন ব্যক্তি ফকিন্নি বাজারে মাছ পরিশোধন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
খোলা তেল বিক্রি হচ্ছে

 

সবজির বাজার ঘুরে দেখা গেল, বেগুন ২৫ টাকা, আলু ১০ টাকা, পেয়াজ ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ডাটা শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কয়েকটি সবজি একটি করে নেয়ার সুযোগও আছে এই বাজারে।

নানা সবজির পশরা

 

কাঁচা বাজার, মাছ-মাংস ভাগে পাওয়া যায় ছোট সংসারের জন্য। পুঁজিবাদ এড়াতে নির্দিষ্ট পরিমাণের বেশি বিক্রি করেন না এখানকার বিক্রেতারা। একজন চাল বিক্রেতা জানালেন, আধা কেজির বেশি তিনি একজনের কাছে বিক্রি করেন না।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও এখানে পাওয়া যায় আইসক্রিম, কুলফি মালাইসহ কিছু শখের পণ্যও। আলাদা কোন দোকান ভাড়া বা বিদ্যুৎ খরচ না থাকায় অতিরিক্ত মূল্য যোগ করারও দরকার হয় না।

বিক্রি হচ্ছে ঘোল ও কুলফি মালাই

 

ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ২০০ টাকার বাজারে ৪-৬ জনের একটি পরিবার চলতে পারে। তাই বলা যায় বাজারটি রাজধানীর বুকে নিম্নবিত্তদের একমাত্র ভরসার জায়গা।

Tags: কাঁচাবাজারকারওয়ান বাজার
Previous Post

দেখেশুনে শুরুর সময়ে ফিরে গেছেন লিটন-রনি

Next Post

সিরিজ জয়ের সুবাস ছড়িয়ে ছুটছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, উইজডেনের বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের সুবাস ছড়িয়ে ছুটছে বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ট্রফি বিজয়ীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে নিন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ১২ অধিনায়ক ও ট্রফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT