চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় পুতিনের হয়ে কাজ করা ধনকুবেরের রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 24, জুলাই 2023
in আন্তর্জাতিক
A A
একজন পুরুষ বক্তা মাইক্রোফোন হাতে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করা এক ধনাঢ্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মূলত সফটওয়্যার ডেভেলপের কাজ করতেন। সাধারণ নাগরিকদের কাছ থেকে কিভাবে তথ্য চুরি করতে হয় সেই সংক্রান্ত সফটওয়ার তিনি তৈরি করতেন। সেই ব্যক্তিরই রহস্যজনক মত্যু হয়েছে।

সোমবার ২৪ জুলাই রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ৪০ বছর বয়সী আন্তোন চেরেপেনিকভকে শনিবার মস্কোর অফিসে মৃত অবস্থায় পাওয়া গেছে।

একাধিক গণমাধ্যমের খবর অনুসারে জানা গেছে, তার কোম্পানির নাম আইসিএস। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস নাগরিকদের অনলাইন কাজকর্মের ওপর নজর রাখার জন্য এই এজেন্সি তৈরি হয়েছিল। মূলত সাধারণ মানুষের উপর আড়ি পাতার জন্য এই এজেন্সি তৈরি হয়েছিল। রাশিয়ার সংবাদপত্র নোভায়া গাজেটা এমনটাই লিখেছে।

জানা গেছে, এই কোম্পানি ২০১৮ সালের দিকে প্রতিষ্ঠা হয়েছিল। মূলত রাশিয়ার সিকিউরিটি সার্ভিস নাগরিকদের উপর কতটা প্রভাব বিস্তার করছে সেটা দেখার জন্য এই এজেন্সি তৈরি হয়েছে।

ভ্যাসিলি পোলনস্কি নামের এক সাংবাদিক জানান, ওই ধনকুবেরের মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে সেটা পরিষ্কার নয়। এর পেছনে সরকারি কোন কারণ রয়েছে বলে তিনি কার্যত বিশ্বাস করেন না।

সূত্রের খবর, ওই ব্যক্তি মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে কাজ করতেন। রাশিয়ার সাধারণ নাগরিকরা কে কী কাজ করছেন তার উপর মূলত নজরদারির কাজ করা হত এই সফটওয়্যারের মাধ্যমে। তবে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

পুতিনের সিকিউরিটি সার্ভিসের সাথে যোগসূত্র ছিল ওই ব্যক্তির। তিনি রাষ্ট্রের অন্যতম হাই প্রোফাইল ব্যক্তি হয়ে উঠেছিলেন। দেশের সবথেকে বড় আইটি কোম্পানি চালাতেন তিনি। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিস এই কোম্পানির সহায়তা নিতো।

Tags: রাশিয়া
Previous Post

চীনে জিমের ছাদ ধসে ১০ জন নিহত

Next Post

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জন গ্রেপ্তার

Next Post
পুলিশের সদস্যরা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জন গ্রেপ্তার

চুরি করতে এসে তালা ভাঙা দরজা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি করতে এসে ঘরে কিছু না পেয়ে রেখে গেল টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT