চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে ভিয়েনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 23, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A
ভিয়েনার ঐতিহাসিক প্রাসাদ ও সুবিশাল উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বৃহস্পতিবার ইকোনমিস্টের বার্ষিক প্রতিবেদন এ তথ্য প্রকাশিত হয়।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অকল্যান্ডকে সরিয়ে ভিয়েনা শহর এবার শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে। অকল্যান্ডে করোনভাইরাসের বিধিনিষেধের কারণে এবার শহরটি ৩৪তম স্থানে জায়গা পেয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পরে দেশটির রাজধানী কিয়েভকে এই বছর অন্তর্ভুক্ত করা হয়নি। রাশিয়ান শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সেন্সরশিপের প্রভাবের কারণে র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে নেমেছে।

এএফপি জানায়, স্থিতিশীলতা এবং উন্নত অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি ও বিনোদনের প্রচুর সুযোগ প্রভৃতিকে বিবেচনা করে তালিকা দেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সেরা দশ শহর
এর মধ্যে ৬টি দেশই ইউরোপভুক্ত। ভিয়েনার পরেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইজারল্যান্ডের জুরিখ শহর জায়গা করে নিয়েছে। সুইস শহর জেনেভা ষষ্ঠ, জার্মানির ফ্রাঙ্কফুর্ট সপ্তম এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম নবম অবস্থানে রয়েছে।

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ক্যালগারি শহরও। পঞ্চম এসেছে ভ্যাঙ্কুভার এবং অষ্টম স্থানে টরন্টো শহরের নাম। দশম স্থানে রয়েছে রয়েছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন। ফ্রান্সের রাজধানী প্যারিস তালিকার ১৯তম স্থানে রয়েছে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছিল বিশ্বের ৩৩তম ও যুক্তরাষ্টের নিউইয়র্ক ৫১ তম বাস যোগ্য শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে চীনের বেইজিং শহর ৭১ নম্বরে রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক পৃথিবীর বসবাসের অযোগ্য শহরের তালিকায় তার শীর্ষ স্থান ধরে রেখেছে।

Tags: ইআইইউদামেস্কবসবাসের অযোগ্য শহরভিয়েনা
Previous Post

আমার পদ্মা আমার জয় বাংলা

Next Post

ম্যারাডোনার মৃত্যু: অবহেলায় বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

Next Post
আর্জেন্টিনা ফুটবল তারকা ম্যারাডোনা বিশ্বকাপ ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনার মৃত্যু: অবহেলায় বিচারের মুখোমুখি ৮ চিকিৎসক

অ্যাম্বার বই লেখার পরিকল্পনা নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বই লিখবেন অ্যাম্বার, কয়েক মিলিয়ন ডলারের চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT