মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় মাস ফেব্রুয়ারি শুরু হলো আজ। বাঙালি জাতির রাজনৈতিক, সাংস্কৃতিক সব জাগরণ এবং আন্দোলনের প্রেরণা বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন। সাংস্কৃৃতিক সাম্রাজ্যবাদের এই সময়ে দেশের সবস্তরে বাংলা ভাষার প্রচলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা ফিরে আসে প্রতি ফেব্রুয়ারিতে।







