চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 19, আগস্ট 2026
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
সরকারি কর্মকর্তা ও স্থানীয় মানুষজন নদী ভাঙনের ক্ষত পর্যবেক্ষণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

‘স্কুলঘর তো নদীত চলি গেল, আমরা এখন কই ক্লাস করব। আজ কতদিন থাকি স্কুলঘর রক্ষা করার জন্য স্যার বিভিন্ন জায়গাত দৌড়াদৌড়ি করছে। এর আগত মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুলের ঘর রক্ষা হলো না। কত দিনে এই স্কুলঘর উঠবে, তারপর আবার ক্লাস শুরু হইবে। আমরা এখন কী করব।’

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে তিস্তার তীব্র ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যায়। এ সময় স্কুলে আসা পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী এসব কথা বলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ৮ আগস্ট পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সে সময় লালচামার বাজারের পথসভার বক্তব্যে তিনি বলেছিলেন আর কোনো প্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তাঘাট নদীতে বিলীন হতে দেওয়া হবে না। স্থায়ীভাবে সমাধান করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই তিস্তার পেটে চলে গেল স্কুলটি।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসনের আন্তরিকতার অভাবে স্কুলটি নদীতে চলে গেল। এলাকার ছেলেমেয়েদের দ্রুত পড়ালেখার ব্যবস্থা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

স্কুলটির প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সাদা বলেন, মঙ্গলবার ভোরে ভাঙনের খবর পেয়ে তিনি অন্য সহকারী শিক্ষকদের নিয়ে স্কুলে ছুটে যান। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু আসবাব সরিয়ে নেন। সেই সঙ্গে টিনশেড ঘরের টিন খোলার চেষ্টা করেন। এরই মধ্যে একটি ঘর নদীতে চলে যায়। মুহূর্তের মধ্যে স্কুলের ওয়াশ ব্লকসহ অন্য ঘরটিও নদীতে চলে যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মণসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষক ও এলাকাবাসীর সহায়তায় স্কুলের কিছু আসবাব সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এলাকার শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য অতিদ্রুত শিক্ষা অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং শিক্ষা অফিসার বিষয়টি তাঁকে জানিয়েছেন। তিনি শিক্ষা অফিসার এবং পাউবো কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এলাকার ছেলেমেয়েদের পড়ালেখার পরিবেশ ফিরে আনার দ্রুত ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের ভোরের পাখি স্কুলটির বিষয়ে তিনি অবগত। এখানে পাউবোর কিছু করার নেই। নদীভাঙন দেখা দিলে জিও টিউব, জিও ব্যাগ ফেলা এবং সরকারের ওপরমহলে তথ্য দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাদের। নদী খনন, ড্রেজিং, শাসন এবং নদীর গতিপথ পরিবর্তন করা ছাড়া তিস্তার ভাঙন রোধ সম্ভব নয়।

Tags: ইউএনওডিসিমন্ত্রী
Previous Post

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

Next Post

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

Next Post
বিশেষ আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

Man wearing sunglasses outdoors in bright sunlight. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT