চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ সিফাত উল্লাহর অনুদানের টাকা আত্মসাৎ চক্রের সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 পূর্বাহ্ন 19, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে গ্রেপ্তারকৃত সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিফাত উল্লাহর পরিবারকে দেওয়া সহায়তার ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর চক্রের সদস্য আকাশ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার মনিটরিং টিম পত্রিকার মাধ্যমে জানতে পারে, কিশোরগঞ্জে শহীদ সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। সিফাত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলূম জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় পড়তেন। শহীদ হওয়ার পর বিভিন্ন সংগঠন তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়। পরিবারের সদস্যরা সাইবার মনিটরিং ইউনিটে অভিযোগ করেন, গত ৬ অক্টোবর প্রতারক চক্র তাদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।

সিআইডি জানায়, চক্রটির সদস্যরা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে কল করে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারকে অনুদান দেওয়ার কথা বলে। তারপর টাকা দেওয়ার নামে শহীদ পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায় এবং সুকৌশলে এটিএম কার্ডের তথ্য নেয়। পরে টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে নেয়। সেই ওটিপির মাধ্যমে প্রতারক চক্রটি কার্ডের টাকা হাতিয়ে নেয়। সাইবার মনিটরিং টিম অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে প্রতারক চক্রকে সনাক্ত করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল ফোন নম্বর দিয়ে পণ্য কেনে। গ্রেপ্তারের পর আকাশ বেপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা ১৪–১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে আসছিলেন।

এটিএম কার্ডের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যা দিয়ে প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে দ্রুত টাকা সরিয়ে নিতে পারে। এজন্য এ সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

Tags: সিআইডি
Previous Post

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

Next Post

দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা

সালমান পেশাদার পোশাকে, শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচার জন্য ২ কোটি দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT