চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাবাড়ী থেকে ছাগল কিনে কারওয়ান বাজারে ফিরতে পারলেন না মাংস বিক্রেতা

তাপপ্রবাহে মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 28, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের ছবি, রোগী ও দর্শনার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যাত্রাবাড়ির কাজলা থেকে ছাগল কিনে সিএনজি অটোরিকশায় করে কাওরান বাজারে নিজের দোকানে যাচ্ছিলেন মাংস ব্যবসায়ী মো. সেলিম (৫৫)। পথে কাজলা ব্রিজ এলাকায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা যান তিনি।

আজ রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সেলিমকে বহনকারী সিএনজি অটোরিকশা চালক মো. রুবেল এ তথ্য জানান।

তিনি জানান, মো. সেলিম গরমে অচেতন হয়ে পড়লে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন: মৃত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক মো. রুবেল বলেন, কাওরান বাজারে মো. সেলিমের মাংসের দোকান আছে। সকাল সাড়ে ১০টার দিকে আমার সিএনজি ভাড়া করে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় ছাগল কিনতে যান। সেখান থেকে ছাগল কিনে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় তার বাসার সামনে যান। এরপর একই সিএনজি অটোরিকশায় করে ছাগল নিয়ে আমরা কাওরান বাজারের উদ্দেশে রওনা হই। কাজলা ব্রিজের ওপরে এসে গরমে তিনি অচেতন হয়ে পড়েন। তখন আমি তাকে হাসপাতালে নিয়ে আসি।

Tags: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Previous Post

স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাক মেইল করতেন তারা

Next Post

কোরবানী উপলক্ষ্যে পশু আমদানির কোন পরিকল্পনা নেই সরকারের

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানী উপলক্ষ্যে পশু আমদানির কোন পরিকল্পনা নেই সরকারের

শিক্ষার্থীরা স্কুলে দাঁড়িয়ে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT