চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তেঁতুলিয়ায় কুয়াশার মধ্যে এক ব্যক্তি বাইক চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে কিছুটা কমেছে শীতের তীব্রতা। জেলার তেঁতুলিয়ায় আজ শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা চারপাশ ঢেকে রাখছে। শিশিরের ভারে ভেজা হচ্ছে গাছের পাতা। হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ যুক্ত হয়ে জনজীবনকে আরও কষ্টদায়ক করে তুলছে। দিনের বেলার রোদ পোহাতে দেখা যায় অনেককেই।

এদিকে, বিভিন্ন হাটবাজারে শীতকালীন পিঠাপুলির দোকান গড়ে উঠেছে, যা শীতের এক বিশেষ চিত্র বহন করছে। তবে শীতের এই আবহাওয়ায় রোগবালাইও বাড়তে শুরু করেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। এ অঞ্চলে শীত দীর্ঘস্থায়ী এবং অন্যান্য জেলার তুলনায় পরে বিদায় নেয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শীত আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি উত্তরপশ্চিম দিকে সামান্য অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

২০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ডিগ্রি সে. বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Tags: তাপমাত্রাতেঁতুলিয়াসর্বনিম্ন তাপমাত্রা
Previous Post

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

Next Post

৮৪০ সিনেমা চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৮৪০ সিনেমা চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে

মেহজাবীন একান্তে বসে ফুলের তোড়া দেখছেন, আবেগপ্রবণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অধ্যায়ে সবাইকে পাশে চান মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT