চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনের তালিকা হচ্ছে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 20, এপ্রিল 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনের তালিকা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা পরিষদ নির্বাচনে এমপি, মন্ত্রী স্বজন যারা নির্বাচন করছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন: পরবর্তী ধাপে যারা নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবে তাদের তালিকাও করা হবে।

শনিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়াটা বন্ধ থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বলেন: জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপি।

আরও বলেন: সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণে অবৈধভাবে ক্ষমতা দখল কারো পক্ষে সম্ভব হয়নি। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

তিনি বলেন: স্থানীয় নির্বাচনে এমপি, মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২এপ্রিল এখনো এমপি, মন্ত্রী স্বজনরা মাঠে তাহলে আওয়ামী লীগের নির্দেশনা অপেক্ষিত হচ্ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: এখনো প্রত্যাহারের দিন বাকি আছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যাহারের শেষদিন বলা যাবে কারা নির্দেশনা মানছে না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ,দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সায়েম খান।

Previous Post

অর্ধশতাধিক যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি

Next Post

মন্দিরে গণপিটুনিতে নিহত ২

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বৈঠক, সবাই মোবাইল ফোনে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দিরে গণপিটুনিতে নিহত ২

আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশি রাজনীতিবিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি আবদুল আউয়াল মিন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT