চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯১৬ সালে পাঠানো চিঠি পৌঁছালো এক শতাব্দী পরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Historical letter sent from Bath, dated 6 February 1916, with a red postage stamp. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি যদি কাউকে চিঠি লেখেন, তাহলে তা গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে? ১ সপ্তাহ, ১ মাস বা কোন অঘটন ঘটলে বড়জোর ১ বছর। এর বেশি সময় লাগার কোন কারণ নেই। তবে সেই চিঠি যদি ১০০ বছরেরও বেশি সময় পরে তার গন্তব্যে পৌঁছায়, তখন কী করবেন আপনি?

অদ্ভুত শোনালেও এরকম একটি ঘটনা ঘটেছে লন্ডনে। ১৯১৬ সালে পাঠানো একটি চিঠি লন্ডনে তার গন্তব্যে পৌঁছেছে ২০২১ সালে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে প্রকাশ, বছর দুই আগে দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোডের বাসিন্দা ফিনলে গ্লেন (যিনি চিঠিটি পেয়েছেন) চিঠিটি তার ঠিকানায় গ্রহণ করেন। চিঠির ঠিকানা ঠিক থাকলেও প্রাপক অপরিচিত এবং এর স্ট্যাম্প ও পোস্টমার্ক অনেক পুরোনো থাকায় তিনি চিন্তায় পড়ে যান।

এ বিষয়ে গ্লেন বলেন, আমি প্রথমে ভেবেছিলাম এটি ২০১৬ সালের। পরে লক্ষ্য করি যে স্ট্যাম্পটিতে রাণীর পরিবর্তে একজন রাজার ছবি দেয়া। চিঠিটি ‘আমার প্রিয় কেটি’ নামে সম্বোধন করে ‘মিসেস অসওয়াল্ড মার্শ’ নামের একজনকে লেখা হয়েছিল।  ‘ক্রিস্টবেল মেনেল’ নামের একজন ওই চিঠিটি লিখেছিলেন ।

গ্লেন সম্প্রতি ‘নরউড রিভিউ’ নামের এক স্থানীয় ম্যাগাজিনের কাছে চিঠিটি জমা দিয়েছেন যাতে এটি নিয়ে গবেষণা করা যায়।

এবিষয়ে নরউড রিভিউ-এর সম্পাদক ‘স্টিফেন অক্সফোর্ড’ বলেন, এটি খুবই অস্বাভাবিক এবং এটি আমাদের স্থানীয় ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে যা ১৮০০ এর দশকের শেষের দিকে উচ্চ মধ্যবিত্তদের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল।

তিনি জানান, মেনেল চিঠিতে লিখেছেন যে, তার পরিবার ইংল্যান্ডের বাথ শহরে ছুটি কাটাচ্ছিল।

তবে কেন চিঠিটি তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে এত সময় নিয়েছে এবং তা কিভাবে গ্লেনের ঠিকানায় এসে পৌঁছাল তা এখনও স্পষ্ট নয়।

Previous Post

আমেরিকা-কানাডায় মুক্তি পাচ্ছে ফারুকীর ‘শনিবার বিকেল’

Next Post

জেলায় জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

Next Post
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্কুল শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

মিথিলা বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি বাংলাদেশের মেয়ে, বাংলা আমার পুরো সত্তা জুড়ে আছে: মিথিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT