চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশ থেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বছরের শেষ সূর্যগ্রহণের দৃশ্য, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতেই। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, তবে বাংলাদেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব হবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণটি শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ অবস্থান হবে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে, এবং তা শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। মোট গ্রহণকাল থাকবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

যদিও গ্রহণটি বাংলাদেশের আকাশ থেকে দৃশ্যমান হবে না, তবুও মহাকাশপ্রেমীরা এটি বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমে অনলাইনে সরাসরি দেখতে পারবেন।

সূর্যগ্রহণটি মূলত দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে। গ্রহণের কেন্দ্রীয় গতিপথ সম্পর্কেও বিস্তারিত তথ্য দিয়েছে আইএসপিআর।

সংস্থাটি জানায়, গ্রহণের শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে, যা উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

শেষে গ্রহণটি শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে স্থানীয় সময় ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে। এবারের গ্রহণের সর্বোচ্চ গ্রহণমাত্রা থাকবে ০ দশমিক ৮৫৫।

সূর্যগ্রহণ তখন ঘটে, যখন চাঁদ তার কক্ষপথে চলতে চলতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে এবং পৃথিবীর নির্দিষ্ট কিছু অংশ থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে আড়াল হয়ে যায়। সাধারণত এটি অমাবস্যার সময় ঘটে।

Tags: অ্যান্টার্কটিকামহাকাশসূর্যগ্রহণ
Previous Post

মেট্রোরেলে বাড়ছে ১০টি নতুন ট্রিপ, বাড়তি সুবিধা পাবে যাত্রীরা

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT