চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাটকটি এত দ্রুত শেষ না করলেও পারতেন’

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্ব দেড় ঘণ্টা, ঘোষণায় দর্শকের মিশ্র প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 28, এপ্রিল 2026
in বিনোদন
A A

দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষের পথে। ৫২ পর্বে ইতি টানতে যাওয়া এই সিরিজের শেষ পর্ব ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, সমাপ্তি পর্বটি হবে দেড় ঘণ্টার বিশেষ মেগা এপিসোড!

তবে নির্মাতার এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন এক আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। নাটকের অফিসিয়াল পেজে “শেষ পর্ব হবে ১ ঘণ্টা ৩০ মিনিট” এমন পোস্ট দেওয়ার পর থেকেই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। শত শত মন্তব্যে ফুটে উঠেছে ভালোবাসা, হতাশা এবং প্রত্যাশা।

অনেক দর্শকই প্রিয় এই ধারাবাহিকটির এত দ্রুত সমাপ্তি মেনে নিতে পারছেন না। একজন দর্শক লিখেছেন, “শেষ পর্ব ১ ঘণ্টা ৩০ মিনিট দিয়ে কী হবে, যেখানে আমাদের এত পছন্দের সিরিজটাই শেষ হয়ে যাচ্ছে!”

আবার আলআমিন নামের আরেকজনের আক্ষেপ, “এত দ্রুত শেষ না করলেও পারতেন।” কেউ সরাসরি জানিয়ে দিয়েছেন, “শেষ না হলেই ভালো হতো” কিংবা “এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বিশ্বাস করতে পারছি না।”

শুধু আক্ষেপই নয়, দর্শকদের বড় একটি অংশ চাইছেন নাটকটির ধারাবাহিকতা বজায় থাকুক। অনেকেই সরাসরি ‘সিজন–২’ এর দাবি তুলেছেন। রিয়াজ নামের একজন লিখেছেন, “এই গল্পের সিজন ২ আসবে কি?” আবার আরেকজন জানান, “সিজন ২ এর অপেক্ষায় থাকলাম।” এমনকি কেউ কেউ একধাপ এগিয়ে বলেছেন, “এই সিরিজ কোনোভাবেই শেষ করা যাবে না, পর পর নতুন সিজন আসতে থাকবে।”

এদিকে প্রশংসাও কম নয়। একজন দর্শক মন্তব্য করেছেন, “নাটকটা এক কথায় অসাধারণ, শুরু থেকে এখন পর্যন্ত দেখে শেষ করেছি।”

পারিবারিক সম্পর্ক, আবেগ আর বাস্তব জীবনের গল্প বলার ভিন্নতায় ‘এটা আমাদেরই গল্প’ ইতোমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই শেষের আগে এই আবেগঘন প্রতিক্রিয়াগুলোই যেন বলে দিচ্ছে, এই ধারাবাহিকটি দর্শকদের জীবনেরই অংশ হয়ে উঠেছিল।

রাজ পরিচালিত চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউবে প্রচারিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারচ্যানেল আইডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসিনেমাসিনেমাওয়ালাসুনেরাহ বিনতে কামাল
Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা রহস্য ঘনীভূত

Next Post

সরকারি সার ডিলার পরিবর্তন ইস্যুতে কৃষি খাতে অস্থিরতা

Next Post

সরকারি সার ডিলার পরিবর্তন ইস্যুতে কৃষি খাতে অস্থিরতা

ছবি: প্রতিনিধি

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT