চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 28, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন। এ সময়ে সবচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৮০ হাজার ২২৬ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন।  যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ জুলাই সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।

এদিকে, ব্রাজিলে আক্রান্ত ৪৬ হাজার ৪৬১ জন এবং মৃত ৩০৮ জন। ইটালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু ২০৭ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৫ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। জাপানে মৃত ১০৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮২ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৯৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।  থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Tags: বিশ্ব করোনা আপডেটমৃত্যু
Previous Post

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

Next Post

ক্যারিবীয়রা হোয়াইটওয়াশ, জিতল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

Next Post
ক্রিকেট খেলোয়াড়ের ব্যাটিং দৃশ্য, ভারতীয় দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়রা হোয়াইটওয়াশ, জিতল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও ট্রাফিক cones. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT