চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সম্পূর্ণ রূপে প্রদর্শিত ফারাও তুতানখামেনের সমাধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাচীন মিশরীয় সমাধি ও ফারাও তুতানখামেনের মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (জিইএম), যা আধুনিক যুগের এক সাংস্কৃতিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে প্রথমবার সম্পূর্ণ রূপে প্রদর্শিত হচ্ছে ফারাও তুতানখামেনের সমাধি।

আজ (১ নভেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ১২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই জাদুঘরটি বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে পরিচিত। এখানে প্রায় এক লাখ নিদর্শন স্থান পেয়েছে, যা প্রাক-রাজবংশীয় যুগ থেকে শুরু করে গ্রিক ও রোমান আমল পর্যন্ত প্রায় সাত হাজার বছরের ইতিহাস তুলে ধরেছে।

জিইএম-এর প্রধান আকর্ষণ হচ্ছে খ্যাতনামা তুতানখামেন নামের কিশোর ফারাও রাজার সমাধি, যা প্রথমবারের মতো সম্পূর্ণভাবে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে। সমাধির ভেতরে পাওয়া যায় প্রায় ৫ হাজার ৫০০-এর বেশি নিদর্শন, যার মধ্যে রয়েছে তুতানখামেনের বিখ্যাত স্বর্ণমুখো মুখোশ, সিংহাসন, রথসহ আরও বহু ঐতিহাসিক বস্তু।

বিশাল এই স্থাপনার বাইরের অংশে খোদাই করা আছে প্রাচীন হায়ারোগ্লিফ বা চিত্রলিপি এবং আলাবাস্টার পাথরের স্বচ্ছ ত্রিভুজাকৃতি দেয়াল জাদুঘরটিকে পিরামিড আকৃতির প্রবেশপথে রূপ দিয়েছে। ভিতরে প্রবেশ করলে দর্শনার্থীরা দেখতে পাবেন ১১ মিটার উচ্চ রামেসিস দ্বিতীয়-এর বিশাল ভাস্কর্য এবং ১৬ মিটার লম্বা ঝুলন্ত ওবেলিস্ক।

প্রায় ৫ লাখ বর্গমিটার (৭০টি ফুটবল মাঠের সমান) জায়গা জুড়ে গড়ে ওঠা এই বিশাল জাদুঘরে প্রতি বছর প্রায় ৮০ লাখ পর্যটক আগমন করবে বলে আশা করা হচ্ছে। জাদুঘরে তুতানখামেনের প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ৪ হাজার ৫০০ বছর পুরনো খুফুর অন্ত্যেষ্টিক্রিয়া নৌকা, যা বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত কাঠের জাহাজগুলোর একটি।

Tags: মিশর
Previous Post

আবারও বগুড়ায় ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট: তামিম

Next Post

আজ থেকে কার্যকর জাটকা শিকারের নিষেধাজ্ঞা

Next Post
জাটকা মাছ সংগ্রহের জন্য বাটিতে রাখা মাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে কার্যকর জাটকা শিকারের নিষেধাজ্ঞা

ম্যানচেস্টার রাস্তায় জোকার সাজে একজন ব্যক্তি, হাস্যরসাত্মক ও ভিন্নধর্মী চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকার সাজে ম্যানচেস্টারের রাস্তায় কে এই তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT