চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে খা‌সিয়া সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান বা‌তিল

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
10:19 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in - সেমি লিড, জনপদ
A A
খাসিয়া সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী পোশাকে বর্ষবরণ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাশ চৌধুরী: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম সম্প্রদায় খাসিয়া। খা‌সিয়া সম্প্রদায়ের মূল জী‌বিকা পাহাড়ে পান চাষ। প্রতিবছর ২৩ নভেম্বর খাসিয়া সম্প্রদায় বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠান পালন করে থাকে, তবে এ বছর হচ্ছে না অনুষ্ঠানটি।

এই উৎসব এবার পালন করা সম্ভব না জানিয়ে খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, খাসিদের আয়ের উৎস পান ব্যবসায় এবার চরম মন্দা চলছে। খাসিরা পানের ন্যায্য দাম পাচ্ছেন না। এজন্য চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন খাসিয়ারা। অনুষ্ঠানটি করতে তাদের দুই লাখ টাকার মতো খরচ হয়। টাকা জোগাড় করতে না পারার কারণে এ বছর অনুষ্ঠান করতে পারছি না। তবে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করার চেষ্টা কর‌ছি।

ফিলা পতমী জানান, সরকারের পক্ষ থে‌কে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উৎসব‌টি করার জন্য সরকার দ্রুত আর্থিক সহায়তা করার উদ্যোগ নিচ্ছে।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপ‌তি জি‌ডিশন প্রধান সু‌চিয়াং জানান, মূলত অর্থনৈতিক সংকটের কারণেই এবার আমরা এই ঐ‌তিহ‌্যবাহী অনুষ্ঠান‌টি করতে পার‌ছি না। প্রতি বছর ২৩ নভেম্বর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

তি‌নি আরও বলেন, প্রতি বছর সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এই উৎসবে অংশ নেন। দেশ-বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচেগানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। উৎসবের দিন মাছ শিকার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। কিন্তু এবা‌র উৎসবের ভ‌বিষ‌ত অ‌নি‌শ্চিত হয়ে গেল।

Tags: খা‌সিয়া সম্প্রদায়পানপাহাড়
Previous Post

রোনালদো-নেইমারকে রেখে দিতে চান সৌদি লিগ প্রধান

Next Post

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

Next Post
ভারতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যসেবায় গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার ও বিকাশের অংশীদারিত্ব চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT