নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাতীয় পার্টি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তফসিলকে স্বাগত জানিয়ে দেওয়া রওশন এরশাদের বক্তব্যের বিষয়ে তিনি বলেছেন, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রওশন এরশাদের নেই। সঙ্কট উত্তরণে আওয়ামী লীগ-বিএনপির সংলাপের সুযোগ থাকলেও সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।







