চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে বাংলাদেশি ‘আদিম’ এর জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
অস্কার পুরস্কার বিজয়ীদের ছবি, যারা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে বাংলাদেশি চলচ্চিত্র ‘আদিম’ এর জয়জয়কার। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই এই উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম। 

পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার রাতে পর্দা নামলো বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের। উৎসবে ‘আদিম’ ছাড়াও ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’ এর জন্য উৎসব সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন ইরানি নির্মাতা বেহরোজ শোয়েইবি। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পেগা আনগারানি।

‘আদিম’ নির্মাতা যুবরাজ শামীমের হাতে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’  তুলে দেন মস্কো চলচ্চিত্র উৎসবের পরিচালক।

উৎসব সেরা ছবির নির্মাতা বেহরোজ শোয়েইবির সঙ্গে যুবরাজ

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুবরাজ শামীম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এমন উৎসবে আমার নির্মিত ছবিটি মূল প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাওয়ার চেয়ে বড় পুরস্কার আর নেই। তবু উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে এখানে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। তরুণ নির্মাতা হয়েও যে সম্মান পেয়েছি তা অমূল্য।’

নির্মাতা বলেন, দুপুরে যখন ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়, তখনই বিশ্বাস হচ্ছিলো না। আর যখন ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ এ আমার নাম ঘোষণা করা হয়, তখন সত্যিই আমি বাকরুদ্ধ! স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ‘এটা কি বাস্তব!’

এরআগে শুক্রবার দুপুরে যুবরাজ শামীমের ‘আদিম’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’। তখন এক প্রতিক্রিয়ায় তরুণ এই নির্মাতা বলেছিলেন, ‘ফেস্টিভাল জার্নির পুরো বিষয়টাই আমার কাছে এখন পর্যন্ত কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে আমি হয়তো কোন ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়ার নামে উৎসর্গ করছি৷’

যুবরাজ জানান, ‘আদিম’ এর প্রিমিয়ার শো ছিলো ৩০ আগস্ট। ছবিটি দেখে সাধারণ দর্শক থেকে উৎসব বিচারকরাও প্রশংসা করেছেন। প্রিমিয়ারের পর দিনই আমার দেশে চলে আসার কথা। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমাকে শেষ দিন পর্যন্ত থাকতে বলেন। তখনই কিছুটা আঁচ পেয়েছিলাম যে কিছু একটা হতে যাচ্ছে! সেটারই যেন প্রতিফলন পেলাম আজ।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

Tags: আদিমতরুণ নির্মাতাদুলালনির্মাতাপ্রাচীনবাদশাযুবরাজযুবরাজ শামীমলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
Previous Post

হংকংকে উড়িয়ে সুপার ফোরে পাকিস্তান

Next Post

শ্রীলঙ্কায় ফিরলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রাজাপাকসে

Next Post
শ্রীলঙ্কায় ফিরেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রাজাপাকসে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় ফিরলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রাজাপাকসে

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সাড়ে ৫ লাখের বেশি মানুষ আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT