চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ নেতাদের উদ্যোগে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় সফলতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 অপরাহ্ন 09, জুলাই 2023
in চট্টগ্রাম, জনপদ, পরিবেশ
A A
তরুণ নেতাদের উদ্যোগে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম। এই শহরের বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা হলো যত্রতত্র গড়ে ওঠা অস্থায়ী ডাস্টবিন। চট্টগ্রাম শহরে স্বাস্থ্যসম্মত ওয়ার্ড গঠনে পরিবেশ দুষণমুক্ত এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ করছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম নগরীর ফেলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তরুণ নেতৃবৃন্দ।

তরুণ নেতাদের সমন্বয়ে নিজ নিজ ওয়ার্ডের ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডস্থ ৪৯ নং ঘাটফরহাদবেগ গলি এবং ২২নং এনায়েত বাজার ওয়ার্ডস্থ বি/৮ গোয়ালপাড়ায় অস্থায়ী ডাস্টবিন সরিয়ে ফেলার জন্য গত ৮ জুন কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী ও কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লা বাচ্চুর কাছে ৩০০ জন করে ২ জন ওয়ার্ড কাউন্সিলর এর নিকট মোট ৬০০জন ভুক্তভোগী এলাকাবাসীর স্বাক্ষর ও স্মারক লিপি জমা দেওয়া হয়েছে।

পরবর্তীতে এই প্রকল্পের অগ্রগতি প্রচার লক্ষ্যে ৯ জুলাই ডিআই ২২তম ব্যাচের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ফেলো মোঃ আবু জিহাদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ফেলো মোঃ জিয়াউল হক সোহেল এবং জাতীয় পার্টির রাজনৈতিক ফেলো শেখ শারমিন আক্তার চট্রগাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক মিলতায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।

মূলত গলির চলাচলের রাস্তায় ময়লা আবর্জনা বাসা বাড়ি থেকে ফেলা হয় এবং কর্পোরেশন কর্তৃক নিয়োজিত সেবক নির্দিষ্ট সময়ে না আসায় গলি রাস্তায় অসচেতন লোকজন ময়লা-আবর্জনা ফেলে থাকে। ফলে স্বল্প বৃষ্টিতেই নালা-নর্দমায় আবর্জনা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। উক্ত সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক ফেলোরা কাউন্সিলরবৃন্দের নিকট স্মারক লিপি প্রদান করেন।

এর প্রেক্ষিতে কাউন্সিলরগণ জনসচেতনতামূলক কার্যক্রমে তিন দলের ফেলোদের অংশগ্রহণকে সাধুবাদ জানান। তারা এই সমস্যা সমাধানে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। অনির্ধারিত স্থানে আবর্জনা ফেলার নিয়মিত অভ্যাস পরিবর্তনে, অস্থায়ী ডাস্টবিন কেন্দ্রিক এলাকার জনসাধারণের সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ, মাইকিং এর ব্যবস্থা করেন।

সেই সাথে যথা সময়ে আবর্জনা সংগ্রহের ভ্যান বাসা বাড়িতে যাওয়া এবং জনগণকে সঠিক সময়ে ময়লা ফেলার অনুরোধ জানান। কাউন্সিলরগণ দোষারোপের সংস্কৃতি হতে বের হয়ে সকলের সচেতনতা ও নিয়মিত তদারকির মাধ্যমে সমস্যা সমাধানের মত প্রকাশ করেন। তারা বলেন, ইতিমধ্যে সমস্যা সমাধানে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এই সমস্যা সমাধানে আশা প্রকাশ করেন।

ইতিমধ্যে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সার্বিক সহযোগিতায় বি/৮ গোয়ালপাড়ায় থাকা অস্থায়ী ডাস্টবিন স্থানান্তর করেন এবং একটি দৃষ্টি নন্দন বাগান স্থাপন করেন। পাশাপাশি ডাস্টবিন কেন্দ্রিক বাসাসমূহে ময়লার বিন প্রদান ও দায়িত্বরত সেবকদের বাসা বাড়ি থেকে ময়লা নেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করেন। এই কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার পাশাপাশি নন্দন কানন ১নং গলির অস্থায়ী ডাস্টবিন স্থানান্তর এর কাজ শুরু হয়েছে। একই সাথে অস্থায়ী ডাস্টবিনে ময়লা না ফেলার জন্য জনগণকে প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে।

Tags: চট্টগ্রামডাস্টবিনময়লা আবর্জনা
Previous Post

কেনকে দলে টানতে ১০ মিলিয়ন বাড়ালো বায়ার্ন

Next Post

বরিশালে পরিত্যক্ত ঘরে রহস্যজনক বিস্ফোরণ, যুবক আহত

Next Post
পরিত্যক্ত ঘরে বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপ ও ধুলোবালির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে পরিত্যক্ত ঘরে রহস্যজনক বিস্ফোরণ, যুবক আহত

দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি, আহত ও নিহতের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, বাংলাদেশিসহ আহত ১১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT