চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স বাড়ছে, হতাশা কমছে: ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 13, অক্টোবর 2021
in বিনোদন
A A
ইমন সিনেমার দৃশ্যে কথোপকথন করছেন, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে সিনেমা হল বন্ধ ছিল। এরমধ্যে জানা যায় একের পর এক সিনেমা হল চিরতরে বন্ধ হচ্ছে। এতে করে ভেতরে ভেতরে অনেকটা হতাশায় পড়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।

তবে দেশে একের পর এক মাল্টিপ্লেক্স নির্মাণের খবরে সেই হতাশা যেন অনেকটাই কমতে শুরু করেছে। বিশেষত পর্দার সামনের মানুষেরা এমন খবরে খুবই আপ্লুত।

সেই কথার সূত্র ধরেই চিত্রনায়ক ইমন জানালেন, ‘বর্তমানে দেশে যে হারে সিনেপ্লেক্স বাড়ছে এতে সেই হতাশা আর অনিশ্চয়তা অনেকটা কেটে যাচ্ছে।’

বুধবার মানিকগঞ্জে শুটিং করছিলেন ইমন। সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিনেপ্লেক্স বাড়ছে, হতাশা কমছে’।

লকডাউন পরবর্তী একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। তবে করোনা সংক্রমণ শুরু হলে তিনি লম্বা সময় গৃহবন্দী ছিলেন। সেখান থেকে ফিরে বর্তমানে নয়টি সিনেমা করছেন। সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায়। দুটির শুটিং শুরু হয়নি।

ইমনের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো হচ্ছে ‘আগামীকাল’, ‘বীরত্ব’, ‘কানামাছি’, ‘আবার’, কাগজ দ্য পেপার, মাফিয়া, বিয়ে আমি করবো না। অন্যদিকে আকবরের শুটিং শুরু হলেও শেষ হয়নি এবং ‘ব্লাড’ মহরত হলেও শুটিং শুরু হয়নি।

ইমন বলেন, করোনার কারণে দীর্ঘদিন সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে না। কিন্তু নাটক বা ওটিটি -তে যারা কাজ করছে তাদের কাজ নিয়মিত দেখতে পাচ্ছি। সেদিক থেকে মাঝেমধ্যে খারাপ লাগতো। কারণ দীর্ঘদিন পর্দায় নেই। এরমধ্যে আরও হতাশার খবর হচ্ছে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। তবে হতাশা কাটছে সিনেপ্লেক্স বৃদ্ধি পাচ্ছে বলে। চ্যানেল আই অনলাইনে নিউজে দেখলাম বগুড়াতে একটি বড় সিনেপ্লেক্স চালু হচ্ছে। এছাড়া স্টার সিনেপ্লেক্স জেলায় জেলায় পুলিশ প্লাজাতে সিনেপ্লেক্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আধুনিক থিয়েটার বৃদ্ধির খবরগুলোতে স্বস্তি পাচ্ছেন নায়ক ইমন। তিনি বলেন, সামনে অনেক ভালো ভালো সিনেমা আসছে। আজ মানিকগঞ্জে ‘কাগজ দ্য পেপার’ সিনেমার শুটিং করছি। একেবারে গল্পনির্ভর সিনেমা। কলকাতার প্রসেনজিত দাকে আমরা যেমন ভিন্নধারার সিনেমা দেখি ঠিক তেমন ধাঁচের সিনেমা ‘কাগজ দ্য পেপার’। এখানে মূলত একজন বিখ্যাত লেখকের জার্নি আছে।

সিনেমা নিয়ে আশাবাদী ইমন বলেন, সবকিছু কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরছি। শেষ থেকে আবার সব শুরু হয়। আমাদের সিনেমাও আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। শত প্রতিকূলতা মোকাবেলা করলেও যখন সবাই কাজে ফিরেছে আমিও কাজ শুরু করেছি। আর যাই হোক বসে ছিলাম না। এই বছরের শুরুতে বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে কেটেছে। সামনে সিনেমাগুলো মুক্তি পেলে অবশ্যই দারুণ কিছু হবে। আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি। আমি সবসময় আশাবাদী মানুষ। সামনে ভালো কিছু দেখতে পাচ্ছি।

Tags: ইমনচিত্রনায়ক ইমনপুলিশ প্লাজামাল্টিপ্লেক্সলিড বিনোদনশুটিংসিনেপ্লেক্সসিনেমাসিনেমা হল
Previous Post

দেশে করোনা ভ্যাকসিন উৎপাদনে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ

Next Post

করোনায় আজ ১৭ জনের মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ ১৭ জনের মৃত্যু

শিক্ষার্থীরা দুর্যোগ প্রস্তুতির জন্য প্রশিক্ষণ গ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলায় খেলায় শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT