চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 09, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোল-এর ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে আজ শনিবার (৯ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম।

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার মিডিয়া অ্যান্ড পিআর এক শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায়।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া এসময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।

তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

এর আগে, ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার (২ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, এনডিসি।

Tags: আইজিপি মো. ময়নুল ইসলাম
Previous Post

ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান

Next Post

ট্রাম্পের প্রত্যাবর্তনে পেন্টাগনে বড় ধরনের অস্থিরতার আভাস

Next Post
ট্রাম্পের বক্তৃতা ও সেনা সদস্যদের উপস্থিতি, পেন্টাগনে রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের প্রত্যাবর্তনে পেন্টাগনে বড় ধরনের অস্থিরতার আভাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্টার, ছাত্ররা রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে রুখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT