বেইলি রোডে আগুনে মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা বলতে নারাজ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলেছেন, সরকারি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে একে দুর্ঘটনা বলা যাবে না। ফায়ার সার্ভিস বলেছে, তদারকির অভাবে কোন অগ্নি দুর্ঘটনা ঘটলে দায়ী ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।







